হোম > খেলা > ক্রিকেট

বিএনপির কর্মসূচিতে বিসিবির ম্যাচ রেফারি, অতঃপর পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ম্যাচ রেফারি হিসেবে লম্বা সময় কাজ করা দেবব্রত পাল গতকাল পদত্যাগ করেছেন। আজ সকালে বিষয়টি তিনি নিজেই আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।

পদত্যাগ নিয়ে দেবব্রত বললেন, ‘হ্যাঁ, গতকাল পদত্যাগ করেছি। আমি আর কাজটা উপভোগ করছি না। এত সময়ও নেই। ব্যক্তিগত কাজ বেড়ে গেছে।’ গতকাল বিকেলে বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন দেবব্রত।

সূত্র জানিয়েছে, গত কিছুদিন ধরে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন দেবব্রত। এর আগে একটি মিছিলে অংশ নেওয়া, সর্বশেষ গতকাল ক্রীড়া উন্নয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত আরাফাত রহমান কোকোর ৫৪তম জন্মবার্ষিকীর অনুষ্ঠান তিনি সঞ্চালনা করেছেন, যেখানে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিষয়টি নিয়ে বিসিবির দুজন পরিচালক সরাসরি আপত্তি তুলেছেন সাবেক ক্রিকেটারদের হোয়াটসঅ্যাপ গ্রুপে। এরপরই পদত্যাগ করেন দেবব্রত।

বিসিবির ম্যাচ রেফারি হিসেবে পদত্যাগ করলেও ক্রিকেটার কল্যাণ সংগঠন কোয়াবের সাধারণ সম্পাদক হিসেবে কাজ চালিয়ে যাবেন দেবব্রত। জানা গেছে, আজ বিসিবি ডেকেছে বিসিবির প্রধান ম্যাচ রেফারি রকিবুল হাসানকেও। গত কদিনে সংবাদমাধ্যমকে দেওয়া তাঁর মন্তব্যের ব্যাখ্যা জানতে চাইবে বিসিবি।

মুশফিক-হৃদয়ের সেঞ্চুরিতে সহজে জিতল মোহামেডান

আইপিএলে ঝড় তুলে ভারতীয় দলে সূর্যবংশী

৫৪ বলে সেঞ্চুরি করে ১২ হাজারি ক্লাবে মুশফিক

সিরিজ খেলতে ঢাকায় অস্ট্রেলিয়া

২ মাস আগেই বাংলাদেশ সিরিজের টিকিট ছাড়ল অস্ট্রেলিয়া

টাকা না পেয়ে ম্যাচ বর্জন ক্রিকেটারদের

পাকিস্তান সিরিজ হেরে এখন বাংলাদেশকে নিয়ে চিন্তায় অস্ট্রেলিয়া

বাংলাদেশের দিলারার রেকর্ড

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ

অস্ট্রেলিয়া সিরিজে নতুন বোলিং কোচ পাচ্ছে বাংলাদেশ