হোম > খেলা > ক্রিকেট

‘বলকে মাঠের বাইরে পাঠানোর মানসিকতা নিয়েই নেমেছিলাম’

আইপিএলে টানা তিন ম্যাচ হেরে অবশেষে গতকাল প্রথম জয় পেয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। রোহিত শর্মা–হার্দিক পান্ডিয়াদের ২৯ রানের জয়ের ম্যাচের নায়ক রোমারিও শেফার্ড। দিল্লি ক্যাপিটালসের পেসার আনরিখ নরকিয়ার ওপর ইনিংসের শেষ ওভারে এক ধ্বংসযজ্ঞ চালিয়ে দলকে জয় এনে দিয়েছেন তিনি। 

ওয়াংখেড়েতে দক্ষিণ আফ্রিকার পেসার নরকিয়ার করা ২০ তম ওভারে ৩২ রান নিয়েছেন শেফার্ড। মুম্বাইয়ের ব্যাটিং ইনিংসটির শেষ ওভারটি ছিল এমন—৪,৬, ৬,৬, ৪,৬। এর মধ্যে তৃতীয় বলের ছক্কাটি আবার স্টেডিয়ামের বাইরে আছড়ে ফেলেছেন ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার। 

গতকাল এমন খুনে মানসিকতা নিয়েই মাঠে নেমেছিলেন বলে ম্যাচ শেষে জানিয়েছেন শেফার্ড। মাঠের বাইরে পাঠানো ছক্কা নিয়ে ক্যারিবিয়ান অলরাউন্ডার বলেছেন, ‘আসলে আমি বাইরের বল খেলতে চাচ্ছিলাম। কিন্তু সেটা (তৃতীয় বল) সরাসরি এসেছিল। তাই দেখার পর খুব জোরে ব্যাট চালিয়েছিলাম। শেষ ওভারে প্রতিটি বল মাঠের বাইরে পাঠানোর পরিষ্কার মানসিকতা নিয়েই মাঠে নেমেছিলাম।’ 

ব্যাটিংয়ের সময় সতীর্থ টিম ডেভিডের পরামর্শ শুনেই ব্যাটিং করেছেন বলে জানিয়েছেন শেফার্ড। ২৯ বছর বয়সী অলরাউন্ডার বলেছেন, ‘যখন আমি ক্রিজে পৌঁছাই তখন সে (ডেভিড) আমাকে শক্তি ধরে রাখতে এবং বলের দিকে চোখ রাখতে বলেছিল। আমি সেটাই করেছি। আর গ্যালারির আমেজটা ছিল দুর্দান্ত।’ 

সব মিলিয়ে গতকাল দিল্লির বিপক্ষে ১০ বলে অপরাজিত ৩৯ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেন শেফার্ড। ৩৯০.০০ স্ট্রাইকরেটের ইনিংসে ৩ চারের বিপরীতে ছক্কা ছিল ৪ টি। তাঁর বিধ্বংসী ইনিংসে প্রতিপক্ষকে ২৩৫ রানের লক্ষ্য দেয় মুম্বাই। লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটে ২০৫ রানের বেশি করতে পারেনি দিল্লি। বোলিং ১ উইকেট নিয়ে পরে ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন শেফার্ড।

‘দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়াকে হারাতে পারলে সেটা হবে বাংলাদেশের অনেক বড় অর্জন’

নির্বাচন যাতে স্বচ্ছ হয়, সবাইকে কঠোর বার্তা দিয়েছি: তামিম

পাকিস্তানকে ধবলধোলাইয়ের বোনাসের টাকা দিয়ে কী হবে, জানালেন তামিম

বাংলাদেশের কাছে ধবলধোলাইয়ের পর অধিনায়কত্ব হারাচ্ছেন পাকিস্তান অধিনায়ক

পাকিস্তান সিরিজ জিতেও কেন অসন্তুষ্ট সালাহ উদ্দীন

লিটন-রিজওয়ানের তর্কের আসল খবর জানালেন পাকিস্তানি কোচ

পল্লবীর শিশু ধর্ষণের ঘটনার বিচার দাবি তামিম-শান্তদের

আইপিএল খেলার যোগ্য হলেন আমির, ভারত খেলাবে তো

‘অধিনায়কত্ব আমাকে পুরোপুরি নিঃশেষ করে দিয়েছিল’

জাকেরের সেঞ্চুরির দিনে হৃদয়ের ব্যাটিং-ঝড়