হোম > খেলা > ক্রিকেট

শ্রীলঙ্কাকে ধবলধোলাই করে ভারতকে পাকিস্তান অধিনায়কের খোঁচা

ক্রীড়া ডেস্ক    

শেষ ওয়ানডেতে শ্রীলঙ্কাকে ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তান।

শেষ ওয়ানডেতেও পারল না শ্রীলঙ্কা। ৬ উইকেটের জয়ে তাদের ধবলধোলাই করল পাকিস্তান। একই দিন এশিয়া কাপ রাইজিং স্টার্সে ভারত ‘এ’ দলকে ৮ উইকেটে হারিয়েছে ম্যান ইন গ্রিনরা। বাইশ গজে তাই দিনটা দারুণ গেছে পাকিস্তানের জন্য।

শ্রীলঙ্কাকে ধবলধোলাই করার চেয়েও ভারত ‘এ’ দলের বিপক্ষে পাকিস্তানের জয় উদ্যাপনে বেশি আগ্রহী ছিলেন শাহিন শাহ আফ্রিদি। কুশল মেন্ডিসদের বিপক্ষে শেষ ওয়ানডেতে জয়ের পর এই পেসারের কথা শুনে তেমনটাই মনে হলো। রাইজিং স্টার্স টুর্নামেন্টে যুবাদের জয়ের পর চিরপ্রতিদ্বন্দ্বীদের খোঁচা দিতেও ভুলেননি এই পেসার।

কাতারের দোহায় আগে ব্যাট করে ১৩৬ রানে অলআউট হয় ভারত ‘এ’ দল। জবাবে ৪০ বল হাতে রেখে জয় তুলে নেয় পাকিস্তান। শ্রীলঙ্কাকে হারানোর পর সেই ম্যাচের প্রসঙ্গে টেনে আফ্রিদি বলেন, ‘পাকিস্তান শাহিনরা আমাদের প্রতিবেশীদের (ভারতের) বিপক্ষে জয়লাভ করেছে। এটা আমাদের জন্য একটি বড় অর্জন।’

প্রথম দুই ওয়ানডে জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছিল পাকিস্তান। শেষ ওয়ানডেতেও সে ধারা অব্যাহত থাকল। শেষ ওয়ানডেতে স্বাগতিকদের জয়ের ভীত গড়ে দেয় বোলাররা। মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হারিস রউফ, ফয়সাল আকরামদের দুর্দান্ত বোলিংয়ে ভালো শুরুর পরও ২১১ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা। জবাবে ৪৪.৪ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান। দারুণ একটা সিরিজ শেষে সতীর্থদের প্রশংসায় ভাসিয়েছেন আফ্রিদি।

তিনি বলেন, ‘৩-০ ব্যবধানে সিরিজ জয় সবসময়ই খুশির কারণ। আমাদের দলের সবাই আত্মবিশ্বাসী। দক্ষিণ আফ্রিকা সিরিজের পর থেকে ছেলেরা ভালো ছন্দে আছে। ১৫ জন খেলোয়াড়ের সবাইকেই খেলার জন্য প্রস্তুত থাকা উচিত। ঘূর্ণন নীতি আমাদের জন্য ভালো। কৃতিত্ব ওয়াসিম জুনিয়রের। সে ইনজুরির পর দারণভাবে ফিরে এসেছে। সে ঘরোয়া ক্রিকেট খেলেছে। তার জন্য ভালো বোলিং করেছে।’

এশিয়া কাপের সম্ভাব্য তিন ভেন্যুর নাম জানাল বিসিবি

জন্মদিনের আগের দিন না ফেরার দেশে আফগান ক্রিকেটার

ওয়ানডেতেও জিম্বাবুয়ের কাছে বাংলাদেশের বাজে হার

রানার রেকর্ড গড়া বোলিংয়ে বাংলাদেশের কাছে বিধ্বস্ত জিম্বাবুয়ে

প্রথম ওয়ানডেতে টস জিতল বাংলাদেশ

জিম্বাবুয়ের কাছে ভরাডু্বির কথা মনেই রাখতে চায় না বাংলাদেশ

পাকিস্তানের নেতৃত্ব ফিরে পেলেন বাবর

টি-টোয়েন্টিতেও ফিরলেন মোসাদ্দেক, দলে আর কারা আছেন

জিম্বাবুয়ের কাছে ভরাডুবির পর দুঃসংবাদ পেলেন শান্ত- মুশফিকরা

জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ