হোম > খেলা > ক্রিকেট

স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন হৃদয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফিফটি থেকে ৮ রান দূরে থাকতে মাঠ ছাড়েন হৃদয়। ছবি: বিসিবি

জশুয়া বিশপের করা ৬৬তম ওভারের পঞ্চম বলে ব্যাটে লাগিয়ে নন স্ট্রাইকের দিকে যাচ্ছিলেন তাওহীদ হৃদয়। কিন্তু স্বাভাবিকভাবে রান নিতে পারেননি এই ব্যাটার। খুড়িয়ে খুড়িয়ে প্রান্ত বদল করেন তিনি।

এরপর ননস্ট্রাইক প্রান্তে এসেই মাঠে শুয়ে পড়েন। সঙ্গে সঙ্গেই মাঠে আসেন মেডিকেল বিভাগের কর্মীরা। অবস্থা এতটাই বেগতিক ছিল যে, আর দঁড়তেই পারেননি হৃদয়। তাই বাধ্য হয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি।

হৃদয়ের মাঠ ছাড়ার সঠিক কারণ জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ক্রাম্প হয়েছে তাঁর। মুশফিকুর রহিমের চোটের কারণে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছিলেন হৃদয়। এবার নিজেই মাঠ ছাড়লেন চোট নিয়ে। রিটায়ার্ড হার্ট হওয়ার আগে ৪২ রানে অপরাজিত ছিলেন তিনি।

এর আগে গত ২৮ জুন জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে টেস্ট অভিষেক হয় হদয়ের। সে ম্যাচের দুই ইনিংসে তাঁর ব্যাট থেকে আসে মাত্র ১২ রান। এবার দ্বিতীয় টেস্টে নেমেই ফিফটির খুব কাছে ছিলেন। কিন্তু চোটের কারণে অপেক্ষা দীর্ঘ হলো হৃদয়ের।

৫০ মিনিট বন্ধ থাকার পর শুরু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ

আজ কি আর খেলা হবে না

হঠাৎ মিরপুরে ফ্লাডলাইট কেন

ওয়েস্ট ইন্ডিজের পরীক্ষা নিচ্ছে বাংলাদেশ

বাংলাদেশের কে ‘বন্ধু’, কে ‘শত্রু’

অনিশ্চয়তার মধ্যেই ইতালির এক দলের মালিক অ্যান্ডারসন

২ উইকেট হারিয়ে লাঞ্চে বাংলাদেশ, স্কোর কত

৮২ টেস্ট খেলা মুমিনুলের এমন কাণ্ডজ্ঞানহীন ব্যাটিং

দর্শকের চেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যই যেন বেশি

মুশফিকের কী হয়েছে