হোম > খেলা > ক্রিকেট

সাদমানের সেঞ্চুরির অপেক্ষায় দিন পার বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সেঞ্চুরি থেকে ১ রান দূরে সাদমান। ছবি: বিসিবি

দিনের খেলে শেষে মাঠ ছাড়ার সময় মুচকি হাসিতে মাথা নাড়াচ্ছিলেন সাদমান ইসলাম। আলোক স্বল্পতার কারণে ৯৯ রানে অপরাজিত থাকা এই ওপেনার আজ সেঞ্চুরির দেখা পাননি।

সাদমানের সেঞ্চুরির অপেক্ষা বাড়লেও দিনটা ভালোই গেল বাংলাদেশের। ঢাকা টেস্টের প্রথম দিন শেষে ৩ উইকেটে ২১৩ রান করেছে স্বাগতিকেরা। সাদমানের সঙ্গে ৭ রানে অপরাজিত আছেন লিটন দাস।

শুরুতে ওয়েস্ট ইন্ডিজের দুই পেসার জেডন সিলস ও শামার জোসেফের দারুণ গতি ও লাইন লেন্থের সামনে কঠিন পরীক্ষা দিতে হয় সাদমানকে। ওপেনিং সঙ্গী তানজিদ হাসান তামিমের পর মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তকেও হারান তিনি। এর মধ্যে মুমিনুল ও শান্ত আউট হন বাজে শট খেলে।

সতীর্থদের আসা যাওয়ার মিছিলে একপ্রান্ত আগলে রেখে ঠান্ডা মাথায় ব্যাট চালান সাদমান। চতুর্থ উইকেটে তাওহীদ হৃদয়কে নিয়ে প্রতিরোধ গড়ে স্কোরবোর্ড সচল রাখছিলেন তিনি। ৪২ রান করা হৃদয় চোট নিয়ে মাঠ ছাড়লে ছন্দপতন হয়। তবু দমে না গিয়ে ক্রিজে আসা লিটন দাসকে নিয়ে রানের চাকা সচল রাখেন সাদমান।

হৃদয়ের সঙ্গে চতুর্থ উইকেটে সাদমানের ৮৮ রানের জুটির পর ঘটে ছন্দপতন। হৃদয় আহত অবসর হয়ে মাঠ ছাড়লে মাঠে আসেন লিটন। সাদমানের সঙ্গে এরই মধ্যে ১৫ রানের জুটি। ৭৫তম ওভারে যখন শামার জোসেফ বোলিংয়ের জন্য প্রস্তুত হচ্ছিলেন, তখন আবার আলোকস্বল্পতার সমস্যা দেখা দেয়। সাদমান ১ রানের আক্ষেপ নিয়ে হতাশা নিয়ে মাঠ ছাড়ছিলেন, সে সময় সতীর্থ ও দর্শকেরা গ্যালারি থেকে করতালি দিতে থাকেন।

প্রথম দুই সেশনের খেলা শেষে বাংলাদেশ করে ৫৯ ওভারে ৩ উইকেটে ১৭৭ রান। ৭১তম ওভারে শামার যখন বোলিংয়ের জন্য প্রস্তুত হচ্ছিলেন, ঠিক তখনই বাধে বিপত্তি। মাঠের আম্পায়ারদের কাছ থেকে অনুমতি না পাওয়ায় ক্যারিবীয় অধিনায়ক আগ্রহই হারিয়ে ফেলেছেন। মাঠ ছাড়ার সময় এমনভাবে যাচ্ছিলেন, যেন তিনি ড্রিংকস নিতে যাচ্ছেন। চতুর্থ আম্পায়ারের সঙ্গে কথা বলে মাঠের আম্পায়াররাও খেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন। বিকেল ৩টা ১৬ মিনিটে খেলা বন্ধ হওয়ার পর ৪টা ৫ মিনিট অর্থাৎ ৪৯ মিনিট পর শুরু হয়েছে খেলা।

দুই দফায় আলোকস্বল্পতার সমস্যা দেখা দেওয়ায় আজ প্রথম দিনে পুরো ৯০ ওভার খেলা হয়নি। ৭৪ ওভারে ৩ উইকেটে ২১৩ রান করে বাংলাদেশ। দিনের খেলার শুরুতে বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত যখন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন, তখন দেখা গেল একাদশে নেই মুশফিকুর রহিম। কারণ, আগের দিন অনুশীলনে চোট পাওয়ায় মিরপুর টেস্টে খেলতে পারছেন না তিনি। ওপেনার তানজিদ হাসান তামিম করেছেন ৭ রান। মুমিনুল কাণ্ডজ্ঞানহীন শটে ২৫ রানে আউট হয়েছেন। শান্ত আউট হওয়ার আগে করেছেন ১৯ রান।

৫০ মিনিট বন্ধ থাকার পর শুরু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ

আজ কি আর খেলা হবে না

স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন হৃদয়

হঠাৎ মিরপুরে ফ্লাডলাইট কেন

ওয়েস্ট ইন্ডিজের পরীক্ষা নিচ্ছে বাংলাদেশ

বাংলাদেশের কে ‘বন্ধু’, কে ‘শত্রু’

অনিশ্চয়তার মধ্যেই ইতালির এক দলের মালিক অ্যান্ডারসন

২ উইকেট হারিয়ে লাঞ্চে বাংলাদেশ, স্কোর কত

৮২ টেস্ট খেলা মুমিনুলের এমন কাণ্ডজ্ঞানহীন ব্যাটিং

দর্শকের চেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যই যেন বেশি