হোম > খেলা > ক্রিকেট

দুবাইয়ে বাংলাদেশের বিশ্বকাপ প্রস্তুতি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন গতকালকেই জানিয়েছিলেন, দেশের বাইরে বিশ্বকাপ ক্যাম্প আয়োজন করবেন তারা। তবে কোথায় হবে তা গতকাল জানাননি তিনি। আজ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার পর সেটা জানা গেল। বাংলাদেশ দল বিশ্বকাপ প্রস্তুতি নেবে দুবাইয়ে, এমনটা জানা গেছে।

দেশে অবিরত বর্ষণের কারণে ভেস্তে গেছে টেকনিক্যাল ডিরেক্টর শ্রীধরন শ্রীরামের ৩ দিনের বিশেষ ক্যাম্প। টি-টোয়েন্টি বিশ্বকাপের যথাযথ প্রস্তুতি নিতে গতকাল দেশের বাইরে ক্যাম্প করার কথা বলেছিলেন বোর্ড সভাপতি পাপন। সম্ভাব্য স্থান হিসেবে ছিল আরব আমিরাত, ওমান ও সিঙ্গাপুরের নাম।

আজ জানা গেল, আরব আমিরাতেই বিশ্বকাপের প্রস্তুতি সারবে সাকিব আল হাসানের দল। দুবাইয়ে ২৩ থেকে ২৭ সেপ্টেম্বর হবে ক্যাম্প। আর ২৬ ও ২৭ সেপ্টেম্বর হবে দুটি প্রস্তুতি ম্যাচ।

বিশেষ ক্যাম্প শেষে ৩০ সেপ্টেম্বর নিউজিল্যান্ডে রওনা দেবে বাংলাদেশ। আগামী ২ অক্টোবর সেখানে পৌঁছে ৪ ও ৫ অক্টোবর অনুশীলন শুরু করবেন সাকিবরা। ৭ অক্টোবর ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের প্রথম ম্যাচ পাকিস্তানের বিপক্ষে।

দলের সঙ্গে থাকলেও কেন খেলতে পারবেন না পাকিস্তানি ক্রিকেটার

আইসিসির বিশ্বকাপের প্রচারে বাংলাদেশের খেলা নেই

বাংলাদেশ সিরিজ দিয়েই ভালো প্রস্তুতি সারতে চান অস্ট্রেলিয়ার তারকা পেসার

হারের পর সাকিবকে নিয়ে কী বললেন লঙ্কান ক্রিকেটার

কোন কোন ভেন্যুতে হবে বিশ্বকাপ, জানাল আইসিসি

‘২৩ বছরে অস্ট্রেলিয়ার সঙ্গে বাংলাদেশের আরও খেলা উচিত ছিল’

ইংল্যান্ডের নতুন কোচ ফ্লেমিং, অধিনায়ক রুট

সাকিবের নেতৃত্বে লিজেন্ডসদের টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ, আরও আছেন যাঁরা

ক্রিকেটকে বিদায় বলে দিলেন ভারতের সাবেক অধিনায়ক

‘প্রতি সিরিজে বোনাস ঘোষণা করা এবং তাদের প্রশ্ন করা—এভাবে ক্রিকেট চলে না’