বাংলাদেশ দলের এখন টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে ব্যস্ত থাকার কথা ছিল। কিন্তু ভারত-শ্রীলঙ্কায় হতে যাওয়া ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ করতে পারছে না। নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, লিটন দাস, মোস্তাফিজুর রহমানদের মতো স্থানীয় ক্রিকেটারদের নিয়ে অদম্য টি-টোয়েন্টি কাপ বাংলাদেশ ২০২৬ টুর্নামেন্টের আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে ধূমকেতু একাদশ-দুরন্ত একাদশ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হতে যাওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। এক নজরে দেখে নিন টিভিতে কী কী খেলা রয়েছে।
ক্রিকেট খেলা সরাসরি
অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি
ধূমকেতু-দুরন্ত
সন্ধ্যা ৬টা
সরাসরি
টি-স্পোর্টস
উইমেনস প্রিমিয়ার লিগ ফাইনাল
দিল্লি-বেঙ্গালুরু
রাত ৮ টা
সরাসরি
স্টার স্পোর্টস ১