হোম > খেলা > ক্রিকেট

বিশ্বকাপ জিতে ৭১ কোটি টাকা পুরস্কার পেল ভারত নারী দল

ক্রীড়া ডেস্ক    

ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়েছে ভারত। ছবি: এক্স

ঘোষণা আগেই দিয়ে রেখেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। নারী ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারাতে পারলে হারমানপ্রীত কৌরদের মোটা অঙ্কের পুরস্কার দিতে চেয়েছিল সংস্থাটি। এবার সেই কথা রাখল বিসিসিআই।

ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে প্রথমবারের মতো মেয়েদের বিশ্বকাপের শিরোপা জিতেছে ভারত। মেয়েরা শিরোপা জেতার পর ৫১ কোটি রুপি পুরস্কার ঘোষণা করেছে বিসিসিআই। ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার সচিব দেবজিত সাইকিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৭১ কোটি টাকা। এই অর্থ বিশ্বকাপ জয়ী দলের খেলোয়াড় ছাড়াও কোচ ও স্টাফদের মধ্যে ভাগ করে দেওয়া হবে।

এছাড়া বিশ্বকাপ জেতায় আইসিসির কাছ থেকে প্রাইজমানি বাবদ আরও প্রায় ৫৫ কোটি রুপি পাবে ভারত। নারী ওয়ানডে বিশ্বকাপের ইতিহাসে আগে কোনো দল এতো পরিমাণ অর্থ পুরস্কার পায়নি।

সংবাদমাধ্যমকে সাইকিয়া বলেন, ‘নারী দলের এই সাফল্য পরবর্তী প্রজন্মের ক্রিকেটারদের অনুপ্রেরণা জোগাবে। এটা আমাদের নারী ক্রিকেটের ইতিহাসে দারুণ এক অধ্যায় হয়ে থাকল। এটাকে কেবলই একটা জয় বললে হবে না। এই জয় ভারতের ক্রিকেটের ভবিষ্যৎ বদলে দেবে।’

নভি মুম্বাইয়ের ডিওয়াই পাতিল স্পোর্টস একাডেমিতে আগে ব্যাট করতে নেমে দুই ফিফটিতে ২৯৮ রান তোলে ভারত। ৮৭ রান আসে শেফালি ভার্মার ব্যাট থেকে। দীপ্তি শর্মা করেন ৫৮ রান। জবাবে লরা ভলভার্টের লড়াকু সেঞ্চুরির পরও ২৪৬ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। ১০১ রানের ইনিংস খেলেন ভলভার্ট। ৩৯ রানে ৫ উইকেট নেন দীপ্তি। শেফালির শিকার দুটি। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন তিনি। সিরিজসেরা নির্বাচিত হয়েছেন দীপ্তি।

জিম্বাবুয়েতে ভরাডুবি হলেও অস্ট্রেলিয়ায় ভালো খেলবে বাংলাদেশ

বাংলাদেশ সিরিজ দিয়েই ফিরছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক, বাদ কারা

না ফেরার দেশে গ্যারি সোবার্স

আশা বাঁচিয়ে রাখল বাংলাদেশ

জিম্বাবুয়ের কাছে বাজে হারে সিরিজ শুরু করল বাংলাদেশ

স্বীকৃতির সঙ্গে আইসিসিতে শীর্ষ পদও পেলেন তামিম

বিশ্বকাপের ফরম্যাট বদলাল আইসিসি

জিম্বাবুয়ের বিপক্ষে ফিল্ডিংয়ে বাংলাদেশ, তিন বছর পর ফিরলেন ইয়াসির

প্রত্যাবর্তন রাঙিয়ে মাসসেরার তালিকায় মোসাদ্দেক

ম্যাককালামকে ছাঁটাইয়ে শেষ হলো ইংল্যান্ডের বাজবল অধ্যায়