হোম > খেলা > ক্রিকেট

দেড় বছর পর সাদমানের সেঞ্চুরি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দিনের শুরুতেই সেঞ্চুরি তুলে নিলেন এই ওপেনার। ছবি: বিসিবি

সেঞ্চুরির হাতটানা দূরে থেকে প্রথম দিনের খেলা শেষ করেছিলেন সাদমান ইসলাম। দ্বিতীয় দিন খেলতে নেমেই ফুরলো সে অপেক্ষা। দিনের প্রথম ওভারেই তিন অঙ্কের ম্যাজিক্যাল ফিগারের দেখা পেয়েছেন এই ওপেনার।

জশুয়া বিশপের করা প্রথম ওভারের দ্বিতীয় বল থেকে ২ রান নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন সাদমান। টেস্ট ক্যারিয়ারে এটা তাঁর তৃতীয় সেঞ্চুরি। এর আগে সবশেষ গত বছরের এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে কাঙ্ক্ষিত অঙ্ক স্পর্শ করেছিলেন। ১০ টেস্ট পর আরও সেঞ্চুরির দেখা পেলেন সাদমান।

২২১ বলে ১০ বাউন্ডারিতে সেঞ্চুরি করেন সাদমান। ইনিংসের শুরুতেই তানজিদ হাসান তামিমকে হারানের পর মুমিনুলকে নিয়ে প্রতিরোধ গড়েন বাঁহাতি ব্যাটার। ভালো জমে গিয়েছিল এই জুটি। কিন্তু মুমিনুল অহেতুক শটে নিজের উইকেট বিলিয়ে দিলে ভাঙে ৫৯ রানের জুটি।

এরপর নাজমুল হোসেন শান্তকে নিয়ে তৃতীয় উইকেটে আরও ৪২ রান যোগ করেন সাদমান।

ক্রিজে থিতু হয়েও সুইপ খেলতে গিয়ে উইকেট দিয়ে আসেন ১৯ রান করা শান্ত। তাওহীদ হৃদয়কে নিয়ে চতুর্থ উইকেটে সবচেয়ে বেশি ৮৮ রান তুলেন সাদমান। হৃদয় ৪২ রান করে চোট পেয়ে মাঠ ছাড়লে এই জুটির ছন্দপতন হয়।

এরপর লিটন দাসকে নিয়ে ১৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে প্রথম দিনের খেলা শেষ করেন সাদমান। ৯৯ রান নিয়ে ব্যাট করতে নেমে সেঞ্চুরিতে দ্বিতীয় দিনের শুরুটা রাঙালেন তিনি। সেঞ্চুরির পর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি। ব্যক্তিগত ১০৫ রানে বিশপের বলে এলবিডব্লুর ফাঁদে পড়ে প্যাভিলিয়নের পথ ধরেন। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি সাদমান।

৪০০ রানের আশা দিয়ে ৩০০-এর আগেই শেষ বাংলাদেশ

বাংলাদেশের আম্পায়ারের সঙ্গে ঝগড়ার শাস্তি পেলেন পাকিস্তানের ক্রিকেটার

হৃদয়ের এ কেমন ব্যাটিং

সেঞ্চুরির অপেক্ষায় থাকা সাদমানই বড় আশা

প্রথম ইনিংসে ৪০০ রান করতে চায় বাংলাদেশ

সাদমানের সেঞ্চুরির অপেক্ষায় দিন পার বাংলাদেশের

৫০ মিনিট বন্ধ থাকার পর শুরু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ

আজ কি আর খেলা হবে না

স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন হৃদয়

হঠাৎ মিরপুরে ফ্লাডলাইট কেন