হোম > খেলা > ক্রিকেট

ফেসবুক পোস্টে কী বোঝালেন নাসুম

বিশ্বকাপ শেষ হওয়ার পর থেকেই আলোচনায় নাসুম আহমেদ। বাংলাদেশি বাঁহাতি স্পিনারকে কেন্দ্র করে নানা আলোচনা হচ্ছে বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে। এমন সময়ই আবার গতকাল সামাজিক মাধ্যমে রহস্যজনক এক পোস্ট করেছেন তিনি।

ফেসবুক পোস্টে নাসুম লিখেছেন, ‘৩০ !! ৫৯.১০০ ৩৪ ...১৫০। ইনশা আল্লাহ। প্রয়োজন ১৬। হওয়ার পথে।’ পোস্টটি পরে একবার সংশোধনও করেছেন বাঁহাতি স্পিনার। 

রহস্যজনক এই পোস্ট দিয়ে কী বোঝাতে চেয়েছেন নাসুম—তাঁর ভক্তদের প্রশ্ন। বিষয়টি তিনি পরিষ্কার না করলেও পোস্টের কমেন্টের ঘরে বেশ কিছু সমাধান দিয়েছেন তাঁর ভক্তরাই। এর মধ্যে একজন লিখেছেন, ‘৩০টি প্রথম শ্রেণির ম্যাচে ৫৯ ইনিংসে ১৩৪ উইকেট। ১৫০ উইকেট হতে আর ১৬টা প্রয়োজন। ইনশা আল্লাহ, সেটা হওয়ার পথে রয়েছে ৷’

ভক্তদের এই ব্যাখ্যা অবশ্য অযৌক্তিক বলা যাচ্ছে না। বিসিএলের সর্বশেষ দুই ম্যাচে টানা দ্বিতীয়বারের মতো ৫ উইকেট নেওয়া নাসুমের এই গাণিতিক পোস্টের মিল রয়েছে প্রথম শ্রেণির পরিসংখ্যানের সঙ্গে। সর্বশেষ ম্যাচে ৭ উইকেট নিয়ে পূর্বাঞ্চলের হয়ে ম্যাচ-সেরা হয়েছেন তিনি। নিজের কঠিন সময়ে হয়তো নিজেকে উজ্জীবিত করতে এই পোস্ট দিয়েছেন তিনি। 

তবে পোস্টের মন্তব্যের ঘরে ভিন্ন উত্তরও আছে ৷ কেউ কেউ এটিকে মজার সুরে ব্যাখ্যা করেছেন এভাবে—মাহমুদউল্লাহ রিয়াদের জার্সি নম্বর ৩০। সে নিউজিল্যান্ডের বিপক্ষে সুযোগ না পাওয়ায় বিস্ময় চিহ্ন ৷ আর ৫৯ নম্বর জার্সি সৌম্য সরকার, যিনি চণ্ডিকা হাথুরুসিংহের ‘প্রিয় ছাত্র’ হিসেবে পরিচিতি পেয়েছেন সমর্থকদের কাছে। আর ৩৪ ... ১৫০ মানে হচ্ছে—টি-টোয়েন্টিতে তাঁর উইকেট সংখ্যা ৩৪, ১৫০-এ নিয়ে যেতে চান বলে ইনশা আল্লাহ বলেছেন। প্রয়োজন ১৬ কে ‘অ্যাঞ্জেল সংখ্যা’ হিসেবে লিখেছেন। ইচ্ছা পূরণ করতে আল্লাহ সহায়তা করবেন। 

আলোচনায় থাকা নাসুম কদিন আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মূল্যায়ন কমিটির মুখোমুখি হয়েছিলেন। বিশ্বকাপে তাঁর সঙ্গে কোচ হাথুরুসিংহে নাকি চেন্নাইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ চলার সময় অসৌজন্যমূলক আচরণ করেছেন। যদিও বিষয়টি এখনো প্রমাণিত নয়।

সরকার ক্রিকেটীয় স্বায়ত্তশাসনের গলায় ছুরি ধরেছে, আইসিসির হস্তক্ষেপ চেয়ে বুলবুল

অবসর নিয়ে নীরবতা ভাঙলেন মোস্তাফিজের সতীর্থ

মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে গ্রেপ্তার ওয়ার্নার, খেলতে কি পারবেন পিএসএলে

নির্বাচনের ঘোষণা দিলেন তামিম

তামিমের কমিটির ১১ জনের পাঁচজন চট্টগ্রামের, তিন মন্ত্রীর সন্তান, আছেন প্রতিমন্ত্রীর স্ত্রীও

পিটারসেনের আইপিএল নিয়ে মন্তব্যের জেরে ইংল্যান্ডকে ধুয়ে দিলেন মোদি

কোন ক্ষমতাবলে বুলবুলের কমিটি ভেঙে দিল ক্রীড়া পরিষদ

বোর্ড ভাঙার খবর শুনে বিসিবি ছাড়লেন বুলবুল

বিসিবির কমিটি ভেঙে দিল সরকার, তামিমকে প্রধান করে অ্যাডহক কমিটি

ক্যারিয়ার নষ্টের জন্য আইপিএলকে দুষছেন পিটারসেন