হোম > খেলা > ক্রিকেট

রোহিতের পর কোহলির রেকর্ড ভাঙলেন বাবর

ক্রীড়া ডেস্ক    

শেষ ম্যাচে ৪ উইকেটের জয়ে সিরিজ জিতেছে পাকিস্তান। ছবি: এক্স

আগের দিনই রোহিত শর্মাকে পেছনে ফেলে আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক বনে যান বাবর আজম। এবার বিরাট কোহলিকেও পেছনে ফেললেন এই তারকা ব্যাটার। টি–টোয়েন্টিতে সর্বোচ্চ পঞ্চাশোর্ধ্ব ইনিংসের মালিক এখন পাকিস্তানের সাবেক এই অধিনায়ক।

সিরিজের শেষ টি–টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ৪ উইকেটে হারিয়েছে পাকিস্তান। সেই সঙ্গে ২–১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে সালমান আলী আগার দল। এর আগে জয় দিয়ে সিরিজ শুরু করেছিল প্রোটিয়ারা। এর দুর্দান্ত প্রত্যাবর্তনে টানা দুই জয় তুলে নিয়ে ট্রফি রেখে দিল পাকিস্তান।

প্রথম দুই টি–টোয়েন্টি শেষে ১–১ সমতা থাকায় শেষ ম্যাচটি অলিখিত ফাইনালে রূপ নেয়। গুরুত্বপূর্ণ ম্যাচে স্বাগতিকদের জয়ের নায়ক বাবর। দল জেতানোর পথে ৬৮ রানের ইনিংস উপহার দেন তিনি। ৯ চার সাজানো তাঁর ৪৭ বলের ইনিংস। স্ট্রাইকরেট ১৪৪.৬৮। আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে এটা বাবরের ৪০তম পঞ্চাশোর্ধ্ব ইনিংস। ৩৯টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস নিয়ে এতোদিন কোহলির সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ খেলতে নেমে রেকর্ডটা এককভাবে নিজের করে নিলেন বাবর।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বোলাররাই পাকিস্তানের জয়ের ভীত গড়ে দেয়। শাহিন শাহ আফ্রিদি, উসমান তারিকদের নিয়ন্ত্রিত বোলিংয়ে আগে ব্যাট করে ১৩৯ রানের বেশি করতে পারেনি দক্ষিণ আফ্রিকা। রেজা হেনরিকস ৩৪, করবিন বশ ৩০ ও ডনোভান ফেরেইরা করেন ২৯ রান। ২৬ রানে ৩ উইকেট নেন আফ্রিদি। তারিক ও ফাহিম আশরাফ সমান দুটি করে উইকেট ঝুলিতে পুরেন।

জবাবে ৬ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা। ফিফটি করে ম্যাচসেরার পুরস্কার জেতেন বাবর। দ্বিতীয় সেরা ৩৩ রান এনে দেন অধিনায়ক সালমান।

পিএসএলে ওপেনিংয়ে নেমেই ইমনের ঝোড়ো ব্যাটিং

মঈন আলীর সঙ্গে বিবাদের গুঞ্জন, কী বলছেন ওয়ার্নার

অচলাবস্থার সমাধানে ক্লাবের সঙ্গে বসছে বিসিবি

বাবার কারণে ধোনি-কপিলের কাছে ক্ষমা চাইলেন যুবরাজ

‘পাকিস্তান ৭৯১ কোটি টাকা কোথায় খরচ করল, খতিয়ে দেখা উচিত’

আমিরের রেকর্ড কি ভাঙতে পারবেন মোস্তাফিজ

ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নে বিসিবির চিঠি

অশালীন ভাষা ব্যবহার করে শাস্তি পেলেন ভারতীয় ব্যাটার

৩৩ কোটি টাকা এভাবেই ‘গচ্চা’ দিতে হচ্ছে কলকাতার

এত দিন পর মোস্তাফিজকে নিয়ে আইপিএল চেয়ারম্যানের বোধোদয়