হোম > খেলা > ক্রিকেট

বলছেন ক্লার্ক

ভারত শুধু সেমিফাইনাল না, ফাইনালেও খেলবে

ক্রীড়া ডেস্ক    

সেমিফাইনালের পথটা কঠিন করে ফেলেছে ভারত। ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার কাছে ৭৬ রানের হারের পর টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সেমিফাইনালে ওঠার পথটা বেশ কঠিন হয়ে গেছে। তবে অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক মনে করেন, শুধু সেমিফাইনাল না, ফাইনালেও খেলবে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

সুপার এইটের গ্রুপ ওয়ানে বাকি ম্যাচ দুটিতে ভারতের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে। দুটি ম্যাচেই জিততে হবে সূর্যকুমার যাদবের দলকে। এরপরও শেষ চারে খেলা নিশ্চিত হবে না তাদের; অন্য ম্যাচগুলোর সমীকরণও পক্ষে আসতে হবে। এত সমীকরণের পরও ভারতকে এখনই বাতিলের খাতায় রাখতে চান না ক্লার্ক।

‘বিয়ন্ড ২৩ ক্রিকেট’ পডকাস্টে ক্লার্ক বলেন, ‘ভারত সেমিফাইনালে যেতে না পারলে একজন ভক্ত হিসেবে আপনি অবশ্যই ভীষণ রাগ করবেন এবং অবাক হবেন। টি-টোয়েন্টি ক্রিকেটে তারা দুর্দান্ত একটি দল। এই মুহূর্তে এই সংস্করণে বিশ্বের সেরা দল। বিশ্বকাপে তারা চেনা কন্ডিশনেই খেলছে। ভারত যদি সেমিফাইনালে ওঠতে না পারলে এটা বড় ধরনের ধাক্কা হবে। এখনই ভারতকে বাতিলের খাতায় ফেলব চাই না। তারা শুধু সেমিফাইনাল নয়, ফাইনালেও খেলবে। আর কেউ যদি এটা না ভাবে সেটা বোকামি হবে।’

হার দিয়ে সুপার এইট শুরুর পর ভারতের দারুণ একটি প্রত্যাবর্তন দেখার অপেক্ষায় ক্লার্ক, ‘আসরের ফেভারিটদের তাদেরই আঙিনায় হারানো দক্ষিণ আফ্রিকার জন্য দারুণ ব্যাপার, অসাধারণ এক জয়। এখন চাপটা ভারতের ওপর এসেছে, যা (কীভাবে চাপ সামলায়) দেখা হবে দারুণ। আমার চোখে এখনো তারা সেরা দল; যে কন্ডিশনে খেলা হচ্ছে সেটা তারা খুব ভালোভাবে চেনে, সেই বিবেচনায়ও বিশ্বের সেরা দল তারা। তাই আমি এখনো তাদেরকেই ফাইনালে দেখছি। তবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের পর পরিস্থিতি কিছুটা বদলে গেছে।’

সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে আগামী ১ মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে ভারত। সে ম্যাচকে আয়োজকেদের জন্য সেমিফাইনাল নির্ধারক হিসেবে দেখছেন ক্লার্ক, ‘ভারত জিম্বাবুয়েকে হারাবে এটা আশা করতেই হয়। আমি জিম্বাবুয়েকে অসম্মান করছি না। যোগ্য দল হিসেবেই তারা সুপার এইটে জায়গা করে নিয়েছে। তবে আমি মনে করি ভারত তাদের সহজেই হারিয়ে দেবে। ভারতের আসল ম্যাচটি হবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। ওয়েস্ট ইন্ডিজ এই মুহূর্তে দারুণ ক্রিকেট খেলছে; দলটি অত্যন্ত আত্মবিশ্বাসে সঙ্গে এগিয়ে যাচ্ছে। তারা নিজেদের ওপর আস্থাশীল। আমার মনে হয়, ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি নির্ধারণ করে দেবে যে এই গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে কারা সেমিফাইনাল খেলবে।’

শচীনের ‘বিতর্কিত’ আউটের ২২ বছর পর নীরবতা ভাঙলেন ওয়েস্ট ইন্ডিজের আম্পায়ার

আজও কি পাকিস্তানকে ডোবাবে বৃষ্টি

‘ভারতকে মাটিতে আছড়ে ফেলেছে দক্ষিণ আফ্রিকা’

বাংলাদেশকে ভারত-পাকিস্তানের গ্রুপে রেখে বিশ্বকাপের সূচি দিল আইসিসি

পাকিস্তানি হওয়ায় সিপিএলে কোচ হতে পারেননি আজহার

ক্যারিয়ার ঝুঁকির মুখে রেখেও পাকিস্তানের পাশে দাঁড়ানোর ঘোষণা মঈনের

টুর্নামেন্টের মাঝপথে সূচি নিয়ে নতুন সিদ্ধান্ত আইসিসির

হেটমায়ারের এমন বিস্ফোরক ব্যাটিংয়ের রহস্য কী

নির্ভার ইংল্যান্ডের সামনে চাপে পাকিস্তান

সুপার এইটে সুপার ওয়েস্ট ইন্ডিজ