হোম > খেলা > ক্রিকেট

কোহলির শততম টেস্টে মুশফিকের অভিবাদন

ভারতের ১২তম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলতে নেমেছেন বিরাট কোহলি। ১০০তম টেস্ট খেলতে নামার এই বিশেষ মুহূর্তে কোহলিকে অভিনন্দন জানিয়েছেন মুশফিকুর রহিম। ৭৮টি টেস্ট খেলা মুশফিক ভালোই জানেন কাজটা সহজ নয়।

নিজের শততম টেস্টে নিশ্চিতভাবে রোমাঞ্চ ছুঁয়ে যাচ্ছে কোহলিকেও। ক্যারিয়ারের বিশেষ এই দিনে তাঁকে অভিনন্দন জানিয়ে মুশফিকুর রহিম সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘শততম টেস্ট ম্যাচ খেলতে নামায় বিরাট কোহলিকে অভিনন্দন। নিশ্চয়ই বিশেষ অনুভূতি কাজ করছে, কারণ ১০০ টেস্ট খেলা সহজ কোনো কাজ নয়। আমাদের সময়ের অন্যতম সেরা ক্রিকেটারের প্রতি শুভকামনা।’

মোহালিতে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত। কোহলি অবশ্য এখনো উইকেটে আসেননি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতের সংগ্রহ ১ উইকেটে ৭৬। ২৯ রান করে রোহিত শর্মা ফিরেছেন ক্যাচ দিয়ে। এখন উইকেটে আছেন হনুমা বিহারি আর মায়াঙ্ক আগারওয়াল।

এদিকে এই ম্যাচ আবার শ্রীলঙ্কার ইতিহাসের ৩০০তম টেস্ট। বিশ্বের অষ্টম দেশ হিসেবে ৩০০ টেস্ট খেলার কীর্তি গড়ল তারা। আগের ২৯৯ ম্যাচে শ্রীলঙ্কার জয় ৯৫টি, ড্র ৯১টি আর হেরেছে ১১৩ ম্যাচ।

টি-টোয়েন্টিতেও ফিরলেন মোসাদ্দেক, দলে আর কারা আছেন

জিম্বাবুয়ের কাছে ভরাডুবির পর দুঃসংবাদ পেলেন শান্ত- মুশফিকরা

জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

বাংলাদেশকে ব্যাটিং শেখাল জিম্বাবুয়ে

সাকিবের রেকর্ডে ভাগ বসালেন তাইজুল

অলিম্পিকে ক্রিকেট খেলার সুযোগ আছে কি বাংলাদেশের

জিম্বাবুয়ে সিরিজে কখন খেলতে পারবেন লিটন

হতাশার মাঝে সুখবর পেল বাংলাদেশ

চ্যাম্পিয়ন ভারতকে ধবলধোলাই করে আয়ারল্যান্ডের ইতিহাস

নিউজিল্যান্ড টেস্টের মাঝেই অবসরের ঘোষণা স্টোকসের