হোম > খেলা > ক্রিকেট

কোহলিদের স্টেডিয়ামে ‘নাশকতা’র অভিযোগে গ্রেপ্তার দুই

ক্রীড়া ডেস্ক    

কোহলিদের ঘরের মাঠ চিন্নস্বামী স্টেডিয়ামের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। ছবি: সংগৃহীত

অর্থের ঝনঝনানি, চার-ছক্কার বন্যা—সব মিলিয়ে আইপিএলে ক্রিকেটারদের পাশাপাশি অনেক ধনকুবেরেরও নজর থাকে। স্টেডিয়ামগুলোও কড়া নিরাপত্তার বলয়ে থাকে। কিন্তু বেঙ্গালুরুর চিন্নস্বামী স্টেডিয়ামে যা ঘটে গেল, তাতে এই টুর্নামেন্টে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। সিসিক্যামেরা অচল করার দায়ে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

চিন্নস্বামী স্টেডিয়ামে গত শুক্রবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও গুজরাট টাইটান্সের ম্যাচে নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে, ইচ্ছে করেই নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার (এনভিআর) সিস্টেম ও ফাইবার অপটিক লিংক ক্ষতিগ্রস্ত করা হয়েছে। তাতে করে ২৪০টিরও বেশি সিসি ক্যামেরা অচল হয়েছিল। ৩৭ বছর বয়সী মানজুনাথ ও ১৯ বছরের আব্দুল কালামকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে।

গুরুগ্রামের এআই সার্ভেইল্যান্স ফার্ম স্টাকু টেকনোলজিসের কর্মী আদিত্য ভাট আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন। তাঁর অভিযোগ, গ্রেপ্তার দুই ব্যক্তি (মানজুনাথ, কালাম) কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই সিসিটিভি কন্ট্রোল রুমে ঢুকে নিরাপত্তা সরঞ্জামের ক্ষতি করেন। সিসিটিভি ফুটেজে দেখা প্রতিবেদনের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

মানজুনাথ, কালাম দুজনই চিন্নাস্বামীর ডিজিটাল ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণের জন্য চুক্তিবদ্ধ কর্মচারী। দুজনই সাব ভেন্ডর আইভিএস ডিজিটাল সলিউশন্সে কাজ করেন। নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় এরই মধ্যে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে, ১০ লাখ রুপি বকেয়া থাকায় এমন কাজ করেছেন মানজুনাথ ও কালাম। বাংলাদেশি মুদ্রায় তা ১৩ লাখ টাকা। বারবার তাগাদা দিলেও পাওনা টাকা পরিশোধ না করার কারণে স্টেডিয়ামের সিসিক্যামেরা অচল করেছেন বলে স্বীকার করেছেন দুই অভিযুক্ত।

এর আগে ২০২৫ আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর শিরোপা জয়ের উৎসব করতে গিয়ে চিন্নাস্বামী স্টেডিয়ামে পদদলিত হয়ে ১১ জন নিহতের ঘটনা ঘটেছে। যার পরিপ্রেক্ষিতে গত বছরের নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচ সরিয়ে নেওয়া হয়েছিল। এবারের আইপিএলে প্রশ্ন উঠেছে স্টেডিয়ামটির নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। এখন বেঙ্গালুরুর পরবর্তী দুটি হোম ম্যাচ রায়পুরে সরিয়ে নেওয়া হয়েছে।

রজত পাতিদার, বিরাট কোহলিদের বেঙ্গালুরু পয়েন্ট টেবিলের দুইয়ে অবস্থান করছে। ৭ ম্যাচে ৫ জয় ও ২ হারে এখন দলটির ১০ পয়েন্ট। রাজস্থান রয়্যালসের ১০ পয়েন্ট হলেও নেট রানরেটের কারণে দলটি তিনে। আজ অরুণ জেটলি স্টেডিয়াম বেঙ্গালুরুকে আতিথেয়তা দেবে দিল্লি ক্যাপিটালস।

‘সূর্যবংশীর শরীরে কি এআই মেশিন বসানো’

ঝড়ের গতিতে ছুটতে থাকা নিউজিল্যান্ডের লাগাম টানল বাংলাদেশ

বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ হঠাৎ বন্ধ হওয়ার কারণ কী

কেন বাংলাদেশ ম্যাচে নেই নিউজিল্যান্ড অধিনায়ক

নিউজিল্যান্ড ম্যাচে চমক রিপন, ফিল্ডিংয়ে বাংলাদেশ

শেবাগকে এবার পাল্টা জবাব দিলেন ভারতীয় তারকা

ব্যাট ছুড়ে মারলেন কলকাতার ক্রিকেটার, মেজাজ হারালেন কোচও

৪৯ বছর পর চ্যাম্পিয়ন কুমিল্লা

টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ‘দেখে নেওয়ার হুংকার’ নিউজিল্যান্ডের

পাকিস্তান সিরিজে বাংলাদেশের দুই চমক