হোম > খেলা > ক্রিকেট

হঠাৎ মিরপুরে ফ্লাডলাইট কেন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দ্বিতীয় সেশন শেষ হতেই মাঠে ফ্লাডলাইট জ্বলে উঠে। ছবি: আজকের পত্রিকা

দ্বিতীয় সেশন শেষে চা বিরতিতে যাচ্ছিলেন দুই দলের ক্রিকেটাররা। ঠিক তখনি শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে একযোগে জ্বলে উঠে ফ্লাড লাইট। শুরুতে কিছুটা অবাক হলেও এর কারণ বুঝতেও বেশি সময় লাগেনি।

দিনের শুরুতে নাজেহাল অবস্থা ছিল ক্রিকেটারদের। তপ্ত রোদে মাঠে টেকাই যাচ্ছিল না। খরতাপের কারণে ম্যাচের শুরুতে গ্যালারিতে ছিল প্রায় ফাঁকা। কিন্তু ২টার পর দৃশ্যপট পাল্টে যায়। হঠাৎ আকাশে মেঘ জমতে দেখা যায়। আলোক স্বল্পতার জন্য তাই ফ্লাড লাইট জ্বালানো হয়।

ফ্লাই লাইটের মতো বাংলাদেশ শিবিরেও আশার আলো ছড়াচ্ছেন সাদমান ইসলাম ও তাওহীত হৃদয়। ১১০ রানে তৃতীয় উইকেট হারানোর পর চতুর্থ উইকেটে ৬৭ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে চা বিরতিতে যান দুজন। ৭৯ রানে অপরাজিত থাকা সাদমান সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছেন। অন্যদিকে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলে নামা হৃদয় ৩৬ রান নিয় শেষ সেশনে ব্যাট করতে নামেন।

২ উইকেটে ৯৬ রান করে দ্বিতীয় সেশনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। এই সেশনে নাজমুল হোসেন শান্তর উইকেট হারায় স্বাগতিকেরা। ৩৬তম ওভারের তৃতীয় বলে জোমেল ওয়ারিকানকে সুইপ করতে যান শান্ত। ওয়ারিকানের মতো ওয়েস্ট ইন্ডিজের অন্যান্য ফিল্ডাররা আবেদন করলেও আম্পায়ার সাড়া দেননি। রিভিউতে দেখা যায়, সুইপ করার সময় ওয়ারিকানের বল শান্তর ব্যাট-গ্লাভস ফাঁকি দিয়ে প্যাডে আঘাত করেছে। ১৯ রানেই থামে অধিনায়কের ইনিংস।

এর আগে প্রথম সেশনে তানজিদ হাসান তামিম ও মুমিনুল হকের উইকেট হারায় বাংলাদেশ। তামিম ৭ ও মুমিনুল ২৮ রান করে আউটহন।

৫০ মিনিট বন্ধ থাকার পর শুরু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ

আজ কি আর খেলা হবে না

স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন হৃদয়

ওয়েস্ট ইন্ডিজের পরীক্ষা নিচ্ছে বাংলাদেশ

বাংলাদেশের কে ‘বন্ধু’, কে ‘শত্রু’

অনিশ্চয়তার মধ্যেই ইতালির এক দলের মালিক অ্যান্ডারসন

২ উইকেট হারিয়ে লাঞ্চে বাংলাদেশ, স্কোর কত

৮২ টেস্ট খেলা মুমিনুলের এমন কাণ্ডজ্ঞানহীন ব্যাটিং

দর্শকের চেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যই যেন বেশি

মুশফিকের কী হয়েছে