হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশকে পরিকল্পিতভাবে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে: জামায়াত আমির

ক্রীড়া ডেস্ক    

টি-টোয়েন্টি বিশ্বকাপে নেই বাংলাদেশ। ফাইল ছবি

ভারতে যেতে রাজি না হওয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়েছে আইসিসি। পরিকল্পিতভাবে এই কাজ করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান।

নিজের ফেসবুক পেজে শফিকুর রহমান লিখেছেন, ‘প্রিয় ক্রিকেটপ্রেমী বন্ধুরা, আজ আইসিসি টি-২০ বিশ্বকাপ শুরু হলো। এমন দিনে স্বাভাবিকভাবেই আমাদের চোখ থাকত টিভি স্ক্রিনে, সবাই অপেক্ষা করতাম টাইগারদের মাঠের লড়াই আর বিজয়ের আনন্দ দেখতে। দুঃখের বিষয়, এই আন্তর্জাতিক মঞ্চে আজ বাংলাদেশের অংশগ্রহণের কথা থাকলেও আমরা সেই অধিকার থেকে বঞ্চিত হয়েছি। আমাদের ক্রিকেটারদের সাথে জাতিকেও অপমান করা হয়েছে। লাল-সবুজের হয়ে উল্লাস করার মুহূর্ত থেকে আমাদেরকে পরিকল্পিতভাবে দূরে রাখা হলো।

আন্তর্জাতিক টুর্নামেন্টে বাংলাদেশ মাথা উঁচু করে ফিরবে বলে মনে করেন শফিকুর রহমান, ‘প্রিয় ক্রিকেটার ভাইয়েরা, আমি তোমাদের সাথে সমব্যথী। দেশের মর্যাদা, দেশের স্বপ্নের সাথে কোনো আপোস নয়। কোনো আধিপত্যবাদী শক্তির কাছে আমরা হার মানতে পারি না। দৃঢ়ভাবে বলতে চাই, বাংলাদেশকে আমরা আন্তর্জাতিক ইভেন্টে মর্যাদার আসনে নিয়ে যাব, ইনশা আল্লাহ। বাংলাদেশ ফিরবে মাথা উঁচু করে—গর্ব নিয়ে, শক্তি নিয়ে, সম্মান নিয়ে।’

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম পর্বের আয়োজক ভারত ও শ্রীলঙ্কা। উদ্বোধনী ম্যাচে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে নেমেছিল পাকিস্তান ও নেদারল্যান্ডস। সে ম্যাচে ডাচদের বিপক্ষে ৩ উইকেটে জয় তুলে নিয়েছে সালমান আলী আগার দল। একই দিন মাঠে নামবে ভারত। সন্ধ্যায় তাদের প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।

এত দিন পর মোস্তাফিজকে নিয়ে আইপিএল চেয়ারম্যানের বোধোদয়

তদন্ত চলাকালে বিসিবির আরও এক পরিচালকের পদত্যাগ

অবশেষে জিম্বাবুয়ে সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া

আইপিএল খেলার অনুমতি না পেয়ে আদালতে লঙ্কান ক্রিকেটার

পাকিস্তান বোর্ডকে ধুয়ে দিলেন ইউনিস খান

হঠাৎ কেন অবসরে দক্ষিণ আফ্রিকার তারকা ব্যাটার

এবার বোর্ডের বিরুদ্ধে আপিল করলেন পাকিস্তানি তারকা ক্রিকেটার

কৌশলের ওস্তাদসহ মোস্তাফিজকে আর কী কী নামে ডাকল লাহোর

‘আমাদের ক্রিকেটের অভিভাবকেরা কি পদ আর ক্ষমতার লড়াইয়ে এতটাই অন্ধ হয়ে গেছেন’

বিগ ব্যাশের বর্ষসেরার পুরস্কার পেলেন রিশাদ