হোম > খেলা > ক্রিকেট

এক ওভারে দুই উইকেট হারিয়ে চাপে বাংলাদেশ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

তামিমের পর ফিরেছেন শান্ত। ছবি: বিসিবি

শুরুতেই একের পর এক ওয়াইড করলেন নিউজিল্যান্ডের বোলাররা। সফরকারী বোলারদের কল্যাণে বাংলাদেশের শুরুটা ভালোই হচ্ছিল। কিন্তু নাথান স্মিথের এক ওভারে টানা দুই উইকেট হারিয়ে চাপে পড়েছে মেহেদী হাসান মিরাজের দল।

৩ ওভার শেষে বাংলাদেশের স্কোরবোর্ডে জমা হয় ২১ রান। এর মধ্যে ১৩ রানই অতিরিক্ত; ১১ ওয়াইডের পাশাপাশি একটি করে নো বল এবং লেগবাই। চতুর্থ ওভারে বাংলাদেশের ব্যাটিং লাইনে জোড়া আঘাত হানেন স্মিথ। সে ওভারের প্রথম দুই বলে তানজিদ হাসান তামিম এবং নাজমুল হোসেন শান্তকে ফেরান এই পেসার।

দুজনই ফিরেছেন বোল্ড হয়ে। প্রথমে আউট হওয়া তামিম করেন মাত্র ২ রান। শান্ত তো রানের খাতাই খুলতে পারেননি। গোল্ডেন ডাক মেরে ফেরেন এই বাঁ হাতি ব্যাটার। ২১ রানে ২ উইকেট হারায় বাংলাদেশ। তামিম এবং শান্তর বিদায়ের পর লিটন দাসকে নিয়ে ইনিংস মেরামত করে যাচ্ছেন সাইফ হাসান।

বাংলাদেশ ধাক্কাটা খেতে পারত আরও একটু আগেই। ইনিংসের শুরুতেই নতুন জীবন পান একাদশে জায়গা পাকা করার লড়াইয়ে থাকা সাইফ। স্মিথের করা ইনিংসের দ্বিতীয় ওভারে অফ স্টাম্পের বাইরের একটি বলে খোঁচা মারেন এই ওপেনার। বল চলে যায় স্লিপে দাঁড়ানো হেনরি নিকোলসের হাতে। কিন্তু বল তালুবন্দী করতে পারেননি তিনি। সাইফ তখন ১ রানে ব্যাট করছিলেন।

এর আগে ব্যাট করতে নেমে নিকোলস এবং ডিন ফক্সক্রফটের জোড়া ফিফটিতে নির্ধারিত ৫০ ওভারে ২৪৭ রান করে নিউজিল্যান্ড। নিকোলস ৬৮ এবং ফক্সক্রফট খেলেন ৫৯ রানের ইনিংস। এ ছাড়া উইল ইয়ং ৩০ এবং স্মিথ করেন ২১ রান। বাংলাদেশের হয়ে বল হাতে সবচেয়ে সফল শরীফুল ইসলাম। ১০ ওভারে ২৭ রানে ২ উইকেট নেন এই পেসার। রিশাদ হোসেন (৪৪ রান) এবং তাসকিন আহমেদও (৫০ রান) সমান দুটি করে উইকেট নিয়েছেন।

‘পাকিস্তান ক্রিকেট বোর্ডে রাজনীতি না থাকলে আইপিএলে তাদের নিয়ে ভাবতাম’

ফিফটির পরই উইকেট ছুড়ে এলেন সাইফ, গেলেন লিটনও

রোহিতের সঙ্গে অবিচার করা হয়েছে, দাবি সাবেক ভারতীয় ক্রিকেটারের

২৮ মাস পর নিউজিল্যান্ডকে হারাতে বাংলাদেশের লক্ষ্য ২৪৮ রান

অস্ট্রেলিয়া ওয়ানডে খেলবে মিরপুরে, টি-টোয়েন্টি চট্টগ্রামে

সেই রানাকেই স্বাচ্ছন্দ্যে খেলছে নিউজিল্যান্ড

সৃষ্টিকর্তার চেয়েও বেশি টাকা আছে ভারতীয় বোর্ডের, বলছেন মোদি

ভারত বিশ্বকাপে ফিক্সিংয়ের অভিযোগ, তদন্তে আইসিসি

শেষ মুহূর্তে মোস্তাফিজকে একাদশের বাইরে রাখা হলো কেন

টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ