হোম > খেলা > ক্রিকেট

বুমরার চেয়ে শাহিনকে এগিয়ে রাখছেন রাজ্জাক 

চোটে পড়ে প্রায় সময়ই আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকেন জসপ্রিত বুমরা ও শাহিন শাহ আফ্রিদি। বৈশ্বিক টুর্নামেন্টগুলোও মিস করেন এই দুই পেসার। এই দুই পেসারের মধ্যে শাহিনকে এগিয়ে রেখেছেন আব্দুল রাজ্জাক। 

বুমরা, শাহিনের কেউই সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত ২০২২-এর এশিয়া কাপ খেলতে পারেননি। বুমরা খেলতে পারেননি অষ্টম টি-টোয়েন্টি বিশ্বকাপও। তবে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছেন শাহিন। ৭ ম্যাচে ৬.১৫ ইকোনমিতে ১১ উইকেট নিয়েছেন পাকিস্তানের এই বাঁহাতি পেসার। শাহিন, বুমরাহর তুলনা করতে গিয়ে স্থানীয় এক সংবাদমাধ্যমকে রাজ্জাক বলেন, ‘জসপ্রিত বুমরার চেয়ে শাহিন আফ্রিদি অনেক এগিয়ে। শাহিনের ধারেকাছেও নেই বুমরা।’ 

শাহিন অবশ্য মেলবোর্নে ইংল্যান্ডের বিপক্ষে ফাইনাল ম্যাচে চোটে পড়েছেন। এর পর থেকে ক্রিকেটের বাইরে আছেন পাকিস্তানি এই বাঁহাতি পেসার। আর বুমরা সর্বশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেন গত বছরের সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচে। এরপর কোনো দ্বিপক্ষীয় সিরিজে ভারতীয় দলে জায়গা হয়নি। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দলে ডাক পেলেও খেলা হয়নি কোনো ম্যাচ। ৯ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজেও খেলা হচ্ছে না বুমরার।  অজিদের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলা নির্ভর করছে বুমরার ফিট থাকার ওপর। 

জিম্বাবুয়ে সিরিজ হারের পর আরেক ধাক্কা খেল বাংলাদেশ

এবারও জিম্বাবুয়ের কাছে সিরিজ হারল বাংলাদেশ

টিকে থাকতে বাংলাদেশের লক্ষ্য ২৪৮, ক্যাচ মিসের সুযোগে কারেনের সেঞ্চুরি

তিন পরিবর্তন নিয়ে বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করল জিম্বাবুয়ে

সিরিজ বাঁচানোর লড়াইয়ে ফিল্ডিংয়ে বাংলাদেশ

জিম্বাবুয়ে ম্যাচের আগমুহূর্তে ধাক্কা খেল বাংলাদেশ

এশিয়া কাপের সম্ভাব্য তিন ভেন্যুর নাম জানাল বিসিবি

জন্মদিনের আগের দিন না ফেরার দেশে আফগান ক্রিকেটার

ওয়ানডেতেও জিম্বাবুয়ের কাছে বাংলাদেশের বাজে হার

রানার রেকর্ড গড়া বোলিংয়ে বাংলাদেশের কাছে বিধ্বস্ত জিম্বাবুয়ে