হোম > খেলা > ক্রিকেট

হার্দিক শেষ কবে ম্যাচ জিতিয়েছে, প্রশ্ন সাবেক ভারতীয় ক্রিকেটারের

ক্রীড়া ডেস্ক    

সময়টা ভালো যাচ্ছে না তারকা অলরাউন্ডারের। ছবি: সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের মৌসুমটা ভালো যাচ্ছে না হার্দিক পান্ডিয়ার। ব্যাট কিংবা বল—দুই বিভাগেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছেন এই অলরাউন্ডার। এমনকি তাঁর নেতৃত্বে মুম্বাই ইন্ডিয়ান্সও বাজে সময় পার করছে; অবস্থান করছে টেবিলের তলানীতে। সব মিলিয়ে তোপের মুখে পড়েছেন হার্দিক। এবার তাঁর ফর্ম নিয়ে কড়া সমালোচনা করলেন ক্রিকেট বিশ্লেষক এবং ভারতের সাবেক ক্রিকেটার আকাশ চোপড়া।

এবারের আসরে এখন পর্যন্ত ৪ ম্যাচে মাত্র ৮১ রান করেছেন হার্দিক। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলেছিলেন সর্বোচ্চ ৪০ রানের ইনিংস। যা দলের হার এড়াতে পারেনি। বাকি ৩ ইনিংসে ৪১ রান করেন। অন্যদিকে বল হাতে নিয়েছেন ২ উইকেট; ওভারপ্রতি খরচ করেছেন ১১.১৬ রান। তাঁর মতো একজন বিশ্বমানের ক্রিকেটারের কাছ থেকে এমন পারফরম্যান্সে হতাশ ভক্তরা।

নিজের ইউটিউব চ্যানেলে চোপড়া বলেন, ‘মুম্বাই ব্যাটিং অর্ডারে কিছু পরিবর্তন এনেছে; যা ইতিবাচক। সূর্যকুমার যাদবকে নিয়ে কিছু বলব না। সে আগেও অনেক ম্যাচ জেতানো ইনিংস খেলেছে। কিন্তু হার্দিক! শেষ কবে সে ম্যাচ জেতানো ইনিংস খেলেছে সেটা আমার মনে পড়ে না। অনেক সময় ছোট ছোট ক্যামিও দেখা যায়। কিন্তু একাই ম্যাচ জেতানোর মতো ৭০-৮০ রানের ইনিংস অনেক দিন দেখিনি।’

ঘুরে দাঁড়ানোর জন্য মুম্বাইকে নতুন কৌশলে হাঁটার পরামর্শ দিয়েছেন আকাশ। তিনি বলেন, ‘বারবার কম রান এলে মনে হয়—এটাই সেই সময়, যখন হার্দিককে তার সামর্থ্য দেখাতে হবে। দলের দরকার নতুন কিছু, কিছুটা নির্ভীক মানসিকতা। শেরফানে রাদারফোর্ডকে একটু ওপরে ব্যাট করানো উচিত। কারণ সত্যটা হলো পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স এই মুহূর্তে টেবিলের ১০ নম্বরে।’

জুনে বিসিবির নির্বাচন করতে চান তামিমরা

শান্তর এখন কী অবস্থা

হঠাৎ তানজিম সাকিবকে ডাকল বিসিবি

নিউজিল্যান্ডকে হারিয়ে টিকে রইল বাংলাদেশ

দিল্লিতে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আফগান ক্রিকেটার

ভারত-অস্ট্রেলিয়ার ‘বিশেষ প্রস্তাব’ পেয়েও ফিরিয়ে দিয়েছিলেন রশিদ খান

আইপিএলে যোগ দেওয়া মুজারাবানিকে পাল্টা জবাব দিল পাকিস্তান বোর্ড

নিউজিল্যান্ডকে বেধড়ক পেটাচ্ছেন তামিম

রাজশাহীর ঐতিহাসিক ম্যাচে জয় দিয়ে শুরু জ্যোতিদের

নিউজিল্যান্ডকে কাঁপিয়ে মোস্তাফিজের রেকর্ডের আরও কাছে রানা