হোম > খেলা > ক্রিকেট

‘তোমাকে ভালোবাসি মোস্তাফিজ’, লাহোর কালান্দার্স মালিকের বার্তা

ক্রীড়া ডেস্ক    

তৃতীয়বারের মতো লাহোর কালান্দার্সের হয়ে খেলার অপেক্ষায় কাটার মাস্টার। ছবি: সংগৃহীত

মোস্তাফিজুর রহমানের আইপিএলে থেকে বাদ পড়াকে কেন্দ্র করে টালমাটাল ক্রিকেট দুনিয়া। এই ঘটনাকে কেন্দ্র করে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করেছে পাকিস্তান। এরই মাঝে দেশটির ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট পাকিস্তান সুপার লিগের (পিএসএল) জন্য মোস্তাফিজের সঙ্গে সরাসরি চুক্তি করেছে লাহোর কালান্দার্স।

কালান্দার্সের হয়ে ২০১৬ ও ২০১৮ সালেও পিএসএল খেলেছেন মোস্তাফিজ। আরও একবার ফ্র্যাঞ্চাইজিটির জার্সি গায়ে জড়ানোর অপেক্ষায় কাটার মাস্টার। তাঁকে  ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপিতে নিয়েছে কালান্দার্স। যা টাকার অঙ্কে ২ কোটি ৮১ লাখ।  মোস্তাফিজকে পেয়ে উচ্ছ্বসিত দলটির মালিক সামিন রানা। মোস্তাফিজকে কালান্দার্স পরিবারের একজন মনে করেন তিনি। তারকা পেসারের কাছে সামিনের প্রত্যাশাটাও অনেক বেশি।

মোস্তাফিজকে দলে টানার পর সামিন বলেন, ‘আবার তাকে (মোস্তাফিজ) ড্রেসিং রুমে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। তার প্রতিভা, অভিজ্ঞতা এবং নিষ্ঠা আমাদের জন্য অমূল্য হবে। আমরা আমাদের শিরোপা রক্ষা করতে এবং শক্তিশালী ছাপ রাখতে চাই। মোস্তাফিজ আমি তোমাকে ভালোবাসি। পাকিস্তানে লাহোর কালান্দার্সে তোমাকে দেখতে মুখিয়ে আছি।’

কালান্দার্স মালিক আরও বলেন, ‘একবার কালান্দার্স, সব সময় কালান্দার্স। মোস্তাফিজুর কেবল একজন খেলোয়াড় নয়, তিনি আমাদের পরিবারের ভাই। তিনি এমন একজন গুরুত্বপূর্ণ অংশ যিনি কখনো আমাদের ছেড়ে যাননি।’

আইপিএলের নিলাম থেকে ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু উগ্র হিন্দুত্ববাদী সংগঠন এবং ধর্মীয়গুরুদের চাপের মুখে পড়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশে এই পেসারকে বাদ দেয় তিনবারের চ্যাম্পিয়নরা। এরপর নিরাপত্তাজনিত কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশে। এই সিদ্ধান্তে অনড় থাকায় শেষ পর্যন্ত বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেয় আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার এমন সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। শেষ পর্যন্ত টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট না করলেও বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে না খেলার ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার।

বাংলাদেশের কতজন ক্রিকেটার নাম লিখিয়েছেন লঙ্কান প্রিমিয়ার লিগে

ভারতীয় ভক্ত-সমর্থকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ হেডের স্ত্রীর

বাংলাদেশ সফরে কেন তারকা ক্রিকেটারদের ছাড়া আসছে অস্ট্রেলিয়া, কোচের ব্যাখ্যা

বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তিন প্রার্থী

২ রানে ৬ উইকেট, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড গড়লেন এই বোলার

‘ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে চলে অস্ট্রেলিয়ার ক্রিকেট’

আইপিএলে চিয়ারলিডারকে হেনস্তা করল ভক্ত, পুলিশের হস্তক্ষেপ

আইপিএলে ছেলেকে নিয়ে শচীনের পোস্ট ভাইরাল

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জেতার আশা জয়ের

বিশ্বকাপের আগে বাংলাদেশের মাথাব্যথার কারণ কী