হোম > খেলা > ক্রিকেট

শরীফুলের তোপের সামনে একাই লড়লেন মিথুন

নিজস্ব প্রতিবেদক, সিলেট থেকে

হারের ডাবল হ্যাটট্রিক এড়াতে সিলেট স্ট্রাইকার্সকে আজ জিততেই হবে। যদিও এই ম্যাচেও দুর্দান্ত ঢাকার বিপক্ষে তারা তেমন বড় লক্ষ্য ছুড়ে দিতে পারেনি। শুরুর বিপর্যয়ে কাটিয়ে দারুণ এক ফিফটিতে দলকে ১৪২ রানে সংগ্রহ এনে দেন মোহাম্মদ মিথুন।

টস জিতে আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই শরীফুল ইসলামের তোপে পড়ে সিলেট। ১৩ রানেই হারায় তারা ৩ উইকেট। রানের খাতা খোলার আগেই ওপেনার শামসুর রহমান শুভ ফেরেন রানের খাতা খোলার আগেই। ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বল ব্যাটের ভেতরের কানায় লেগে বোল্ড হয়ে বোল্ড হন শুভ।

দুই ওভার পরে আবারও আক্রমণে এসে আরও ভয়ংকর হয়ে ওঠেন শরীফুল, দুর্দান্ত দুই ইনসুইং ডেলিভারিতে একে একে ফেরান নাজমুল হোসেন শান্ত (৩) ও জাকির হাসানকে (০)। 

সিলেটের এই শোচনীয় শুরুটাকে আরও শোচনীয় করতে উঠে পড়ে লাগে দুর্দান্ত ঢাকা। উইকেটের চাহিদা মেটাতে তাই পাওয়ার প্লের ৬ ওভারে ২টি রিভিউ খরচ করে ঢাকা। তাসকিন আহমেদের ইনিংসের পঞ্চম ওভারের পঞ্চম বল পায়ে লাগে মিঠুনের, সেখানে এলবিডব্লিউর ফাঁদে ফেলে উইকেট আদায় করে নিতে জোরাল আবেদন করে ঢাকা। সেই আবেদন আম্পায়ার সাড়া না দিলে, রিভিউ নেয় তারা। রিভিউতে দেখা যায় যে বলটি ইনসাইড এজ হয়ে মিঠুনের পায়ে আঘাত হানে। ফলে প্রথমবার রিভিউ হারায় ঢাকা। ইনিংসের ষষ্ঠ ওভারের তৃতীয় বলে সামিত প্যাটেলকে দ্রুত সাজঘরে পাঠানোর আশায় আবারও রিভিউ নেয় ঢাকা। সেটাও বাদ যায়।

ঢাকার রিভিউ নষ্ট করে বেঁচে যাওয়া অধিনায়ক মিঠুনের চেষ্টায় বিপর্যয় কাটিয়ে ওঠে সিলেট। ৩৬ বলে ফিফটি তুলে নেন মিঠুন। মাশরাফি বিন মর্তুজা জাতীয় সংসদের হুইপ হিসেবে দায়িত্ব নেওয়ায় স্ট্রাইকার্সের নেতৃত্বের ভার আসে মিঠুনের কাঁধে।

ফিফটি করার পথে মিঠুন চতুর্থ উইকেটে প্যাটেলের সঙ্গে গড়েন ৫৭ রানের দারুণ এক জুটি। এই জুটিতে চড়ে লড়াইয়ের পুঁজি পায় সিলেট। দলীয় ৭০ রানে পাটেলকে (৩২) ফিরিয়ে এই জুটি ভাঙেন আরাফাত সানি। এরপর রায়ান বার্ল ফিরেন দ্রুত, তবে উইকেটে অবিচল ছিলেন মিথুন। ফিফটি করার পাশাপাশি সিলেটকে ১৪২ রানের পুঁজি পাইয়ে দেন মিথুন। ৪৬ বলে ৫৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন তিনি। শেষ দিকে ৩ ছক্কায় ৯ বলে ২১ রান  করেছেন আরিফুল হক। ২৪ রান দিয়ে শরীফুল নিয়েছেন ৪টি উইকেট।

৪ বছর পর জাতীয় দলে মোসাদ্দেক, বাদ আফিফ

পাকিস্তানকে কাঁপিয়ে লম্বা লাফ অস্ট্রেলিয়ার ক্রিকেটারের, এগোলেন শান্ত-তামিমও

সৌরভ গাঙ্গুলীর নিরাপত্তা কমাল বিজেপি সরকার

এবার কোথায় ধরা খেল পাকিস্তান

অবশেষে স্বস্তির জয় পেল বাংলাদেশ

৬ সেঞ্চুরির দিনে ভেস্তে গেল সোহানের রেকর্ড ফিফটি

হতাশার মাঝে আইসিসির কাছ থেকে সুখবর পেলেন বাংলাদেশের মেয়েরা

ঢাকায় এসে বিসিবি নিয়ে কী তথ্য নিল আইসিসি

রানাকে পিটিয়ে রেকর্ড বইয়ে সোহান

সাকিব-তাসকিনদের শ্রীলঙ্কার লিগেও থাকছে আইপিএলের এই নিয়ম