হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশ না থাকায় কলকাতায় টিকিট বিক্রিতে ধস

ক্রীড়া ডেস্ক    

ইডেন গার্ডেনসে বাংলাদেশের তিনটি ম্যাচ হওয়ার কথা ছিল। ছবি: সংগৃহীত

বাংলাদেশকে ছাড়াই হতে যাচ্ছে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অটুট থাকায় দলটিকে বাদ দিয়েছে আইসিসি। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার এই সিদ্ধান্তের নেতিবাচক প্রভাব পড়েছে টিকিট বিক্রিতে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘সি’ গ্রুপে ছিল বাংলাদেশ। এই গ্রুপের বাকি দলগুলো হলো ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। গ্রুপ পর্বে লিটন দাস, তাসকিনদের ৪ ম্যাচের তিনটাই হওয়ার কথা ছিল কলকাতার ইডেন গার্ডেনস ক্রিকেট স্টেডিয়ামে। বাংলাদেশের যেকোনো ম্যাচ হলেই টিকিটের বাড়তি চাহিদা থাকে; ভীড় জমে স্টেডিয়ামপাড়ায়। কিন্তু বাংলাদেশ না থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এবার বিপরীত চিত্র কলকাতায়।

বাংলাদেশকে বাদ দিয়ে ‘সি’ গ্রুপে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে আইসিসি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার এই সিদ্ধান্তের পরই ইডেন গার্ডেনসে দর্শকখরার আশঙ্কা করা হচ্ছিল। এবার সেটাই বাস্তবে রূপ নিয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী পরশু। মাঝখানে মাত্র এক দিন বাকি থাকলেও ইডেন গার্ডনসের ম্যাচগুলোকে সামনে রেখে টিকিট বিক্রি মুখ থুবড়ে পড়েছে। পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, আশানুরূপ টিকিট বিক্রি হচ্ছে না কাউন্টারগুলোতে। লাইনে একসঙ্গে চার-পাঁচজনের বেশি ক্রেতা দেখা যাচ্ছে না। একই চিত্র মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে বসানো অফলাইন টিকিট কাউন্টারগুলোতেও।

ইডেন গার্ডেনসে একসঙ্গে বসে ক্রিকেট উপভোগ করতে পারেন প্রায় ৬৫ হাজার মানুষ। অথচ এখন পর্যন্ত বিক্রি হয়েছে ২০ হাজারের সামান্য কিছু বেশি টিকিট–প্রতিবেদনে এমনটাই জানিয়েছে আনন্দবাজার।

সর্বোচ্চ ৪ হাজার ৯৭০টি টিকিট বিক্রি হয়েছে ইংল্যান্ড-ইতালি ম্যাচের। ওয়েস্ট ইন্ডিজ-স্কটল্যান্ড ম্যাচের টিকিট বিক্রি হয়েছে ২ হাজার ৯১৭ টি। ইংল্যান্ড-স্কটল্যান্ড ম্যাচের দর্শসংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৭৫ টি। ওয়েস্ট ইন্ডিজ-ইতালির ম্যাচে বিক্রি হয়েছে ১ হাজার ২৪৮টি টিকিট। এ ছাড়া স্কটল্যান্ড-ইতালির ম্যাচের মাত্র ৩৪৮টি টিকিট বিক্রি করেছে কর্তৃপক্ষ।

লিটনদের কাছে পাত্তাই পেল না আকবররা

পাকিস্তানের ম্যাচ বর্জন নিয়ে কী বললেন ভারতীয় অধিনায়ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩০০ রান দেখার অপেক্ষায় ব্রুক

‘তোমাকে ভালোবাসি মোস্তাফিজ’, লাহোর কালান্দার্স মালিকের বার্তা

বাংলাদেশি ভাইদের জন্য মন পুড়ছে পাকিস্তান অধিনায়কের

ভারত-পাকিস্তান ইস্যুতে আইসিসিকে ‘বিশেষ ব্যবস্থা’ নিতে বলছেন গাভাস্কার

ভারতে বিশ্বকাপ খেলতে গিয়ে বিপদে নিউজিল্যান্ড

‘ভারতের বিপক্ষে বাংলাদেশ-পাকিস্তানের এখন একজোট হওয়ার সময়’

সাড়ে ৬ কোটি রুপিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ

শান্ত-মিরাজদের সান্ত্বনার মোড়কে সিরিয়াস ক্রিকেট দেখবেন কোথায়