হোম > খেলা > ক্রিকেট

মিরপুরে বৃষ্টির বাগড়া, খেলা শুরু হতে কত দেরি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মিরপুরে হঠাৎ হানা দিয়েছে বৃষ্টি। মাঠ তাই কাভারে ঢাকা। ছবি: আজকের পত্রিকা

চা পানের বিরতি শেষে এতক্ষণে শেষ সেশনের কয়েক ওভার খেলা হয়েও যেত। কিন্তু হঠাৎ করেই মিরপুরে হানা দেয় বৃষ্টি। বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টের দ্বিতীয় দিনের তৃতীয় সেশনের খেলা শুরু হতে তাই দেরি হচ্ছে।

বেলা ২টা ১০ মিনিটে চা পানের বিরতি দেওয়ার কথা থাকলেও মিরপুর শেরেবাংলায় আজ দ্বিতীয় দিনে ১০ মিনিট আগেই দ্বিতীয় সেশনের খেলা শেষ ঘোষণা করা হয়। কারণ, হঠাৎ অন্ধকার করে আসায় ফ্লাডআইটের আলো জ্বালানো হয়। চা পানের বিরতির সময় নামে বৃষ্টি। শেষ সেশনের খেলা শুরু করা যাচ্ছে না।

সময়ের সঙ্গে সঙ্গে আকাশ ঘন অন্ধকারে ছেয়ে যায়। এমনকি আউটফিল্ডেও পানি জমতে দেখা যায়। এরই মধ্যে কয়েকজন মাঠকর্মী স্যান্ডেল ব্যবহার করে কাভার ওঠাতে থাকেন। এই খবর পাওয়া পর্যন্ত বৃষ্টি থেমে গেছে। কাভারও সরানো হচ্ছে। কিন্তু আলোকস্বল্পতার সমস্যার সমাধান হয়নি বলে খেলা শুরু করা যাচ্ছে না।

বাংলাদেশ ৫১ রানে শেষ ৭ উইকেট হারিয়ে ২৭২ রানে গুটিয়ে যায়। সর্বোচ্চ ১০৫ রান করেন ওপেনার সাদমান ইসলাম। ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার জোমেল ওয়ারিকান নিয়েছেন ৫ উইকেট। উইন্ডিজ ২৭ ওভারে ১ উইকেটে ৮৯ রান করার পর আলোকস্বল্পতা, বৃষ্টির বাগড়ায় খেলা থেমে যায়। ওপেনার জন ক্যাম্পবেল ৫৩ রানে ব্যাটিং করছেন। ৬৫ বলের ইনিংসে ৪ চার ও ২ ছক্কা মেরেছেন। তাতে অবশ্য বাংলাদেশের ফিল্ডারদের ধন্যবাদ তিনি দিতেই পারেন। ৫ ও ২২ রানে জীবন পান ক্যাম্পবেল।

ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা সফল কেন

ব্যাটিংয়ের পর এবার ফিল্ডিংয়েও বাজে বাংলাদেশ

হঠাৎ কেন মাঠের বাইরে লিটন

এখনো অনেক কিছু বাকি, নেপাল থেকে সাকিবরা

ওয়ারিকান পেরেছেন, তাইজুল-মিরাজরা পারবেন তো

সালাহ উদ্দীনকে নিয়ে আলিসের অ্যাকশন শোধরানোর লড়াই

৪০০ রানের আশা দিয়ে ৩০০-এর আগেই শেষ বাংলাদেশ

বাংলাদেশের আম্পায়ারের সঙ্গে ঝগড়ার শাস্তি পেলেন পাকিস্তানের ক্রিকেটার

হৃদয়ের এ কেমন ব্যাটিং

দেড় বছর পর সাদমানের সেঞ্চুরি