হোম > খেলা > ক্রিকেট

নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করে কানাডার ব্যাটারের জোড়া কীর্তি

ক্রীড়া ডেস্ক    

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেঞ্চুরি এল সামরার ব্যাটে। ছবি: সংগৃহীত

প্রথম দুই ম্যাচ হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের পথ এক রকম তৈরি করে ফেলেছে কানাডা। ক্ষীণ আশাটুকু বাঁচিয়ে রাখতে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে জিততেই হবে তাদের। কানাডিয়ানরা শেষ পর্যন্ত এই সমীকরণ মেলাতে পারে কি না সেটা পরের বিষয়। তবে জোড়া কীর্তিতে ঠিকই ম্যাচটি স্মরণীয় করে রাখলেন দলটির ওপেনার যুবরাজ সামরা।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেঞ্চুরি এসেছে গতকাল; অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পান পাথুম নিশাঙ্কা। ২৪ ঘণ্টা না যেতেই আরও একটি সেঞ্চুরি দেখল ক্রিকেটপ্রেমীরা। আজ দিনের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন সামরা। কাইল জেমিসনের করা ইনিংসের ১৭ তম ওভারের শেষ বলে বাউন্ডারি মেরে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।

এই সংস্করণের বিশ্বকাপে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির কীর্তি গড়লেন সামরা; ১৯ বছর ১৪১ দিন বয়সে। একই সঙ্গে আইসিসির সহযোগী দেশের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে সেঞ্চুরি করলেন এই ব্যাটার। চেন্নাইয়ের এমএ চিদাম্বরম ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে সামরার রেকর্ডগড়া সেঞ্চুরিতে ১৭৪ রানের পুঁজি পেয়েছে কানাডা। ইনিংসের শেষ ওভারের দ্বিতীয় বলে আউট হওয়ার আগে ১১০ রান এনে দেন তিনি। ১১ চার ও ৬ ছক্কায় সাজানো তাঁর ৬৫ বলের ইনিংস।

সামরা ছাড়া কানাডার আর কোনো ব্যাটার টি-টোয়েন্টির চাহিদা মিটিয়ে ব্যাট করতে পারেননি। ৩৬ রান করতে ৩৯ বল খেলেন আরেক ওপেনার দিলপ্রীত বাজওয়া। ১০ রান আসে নভনিত ঢালিওয়ালের ব্যাট থেকে। নিউজিল্যান্ডের হয়ে বল হাতে ম্যাট হেনরি, জ্যাকব ডাফি, জেমিসন ও জেমস নিশাম একটি করে উইকেট নেন।

পিএসএলে ওপেনিংয়ে নেমেই ইমনের ঝোড়ো ব্যাটিং

মঈন আলীর সঙ্গে বিবাদের গুঞ্জন, কী বলছেন ওয়ার্নার

অচলাবস্থার সমাধানে ক্লাবের সঙ্গে বসছে বিসিবি

বাবার কারণে ধোনি-কপিলের কাছে ক্ষমা চাইলেন যুবরাজ

‘পাকিস্তান ৭৯১ কোটি টাকা কোথায় খরচ করল, খতিয়ে দেখা উচিত’

আমিরের রেকর্ড কি ভাঙতে পারবেন মোস্তাফিজ

ভারতের সঙ্গে সম্পর্কোন্নয়নে বিসিবির চিঠি

অশালীন ভাষা ব্যবহার করে শাস্তি পেলেন ভারতীয় ব্যাটার

৩৩ কোটি টাকা এভাবেই ‘গচ্চা’ দিতে হচ্ছে কলকাতার

এত দিন পর মোস্তাফিজকে নিয়ে আইপিএল চেয়ারম্যানের বোধোদয়