হোম > খেলা > ক্রিকেট

হেটমায়ার ঝড়ের পর শেফার্ডের হ্যাটট্রিক, ওয়েস্ট ইন্ডিজের জয়ে শুরু

ক্রীড়া ডেস্ক    

হ্যাটট্রিকসহ ৫ উইকেট পেয়েছেন রোমারিও শেফার্ড। ছবি: আইসিসি

স্কটল্যান্ডের জায়গায় আজ থাকার কথা ছিল বাংলাদেশের। কিন্তু লিটন-মোস্তাফিজদের খেলতে হচ্ছে অদম্য টি-টোয়েন্টি কাপ। বাংলাদেশের কারণে পাওয়া সুযোগের শুরুটা অবশ্য কাজে লাগাতে পারেনি স্কটিশরা। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দিনে দুবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩৫ রানে হেরেছে তারা।

কলকাতার ইডেন গার্ডেনসে একদিকে শিমরন হেটমায়ারের বিধ্বংসী ব্যাটিং আর অন্যদিকে রোমারিও শেফার্ডের ইতিহাস গড়া হ্যাটট্রিক—এই দুয়ের ওপর ভর করে ওয়েস্ট ইন্ডিজের শুরুটাও হলো চ্যাম্পিয়নের মতো।

যদিও টস জিতে ব্যাটিংটা ছিল ধীরগতির। স্কটিশ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ওয়েস্ট ইন্ডিজ কিছুটা চাপে পড়েছিল। পাওয়ারপ্লে শেষে তাদের সংগ্রহ ছিল মাত্র ৩৩ রান। তবে ম্যাচের মোড় ঘুরে যায় ১০ ওভারের পর। শিমরন হেটমায়ার উইকেটে এসে স্কটিশ বোলারদের ওপর চড়াও হন। মাত্র ২২ বলে অর্ধশত রান পূর্ণ করে তিনি ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে দ্রুততম ফিফটির রেকর্ড গড়েন। হেটমায়ারের ৩৬ বলে ২ চার ও ৬ ছক্কায় ৬৪ এবং ব্র্যান্ডন কিংয়ের ৩৫ রানের সৌজন্যে ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৮২ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায়।

তাড়া করতে নেমে স্কটল্যান্ড শুরুতেই ৩টি উইকেট হারিয়ে বিপাকে পড়ে। তবে অধিনায়ক রিচি বেরিংটন ও টম ব্রুস চতুর্থ উইকেটে ৭৮ রানের এক দারুণ জুটি গড়ে ম্যাচটিকে প্রায় স্কটল্যান্ডের নাগালে নিয়ে এসেছিলেন। ১৫ ওভার শেষে স্কটল্যান্ডের জয়ের জন্য প্রয়োজন ছিল ৫১ রান। কিন্তু অভিজ্ঞ জেসন হোল্ডার বিপজ্জনক বেরিংটনকে আউট করে ব্রেকথ্রু এনে দেন।

ম্যাচের আসল নাটক তখনো বাকি ছিল। ১৭তম ওভারে বল করতে আসেন রোমারিও শেফার্ড। সেই এক ওভারেই তিনি স্কটল্যান্ডের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন। হ্যাটট্রিকসহ শিকার করেন ৪ উইকেট। ওভারের দ্বিতীয় বলে ম্যাথু ক্রসের পর তৃতীয় বলে মাইকেল লিস্ককেও সতীর্থের তালুবন্দী করান তিনি। চতুর্থ বলে অলিভার ডেভিডসন বোল্ড করে দশম বোলার হিসেবে বিশ্বকাপে হ্যাটট্রিকের আনন্দে মাতেন শেফার্ড। শুধু তা-ই নয়, ওভারের শেষ বলে তুলে নেন সাফইয়ান শারিফকে। ৩ ওভার শেষে ম্যাচে তাঁর বোলিং ফিগার—২০ রানে ৫ উইকেট।

স্কটল্যান্ড আর বেশি দূর যেতে পারেনি। ৭ বল বাকি থাকতে গুটিয়ে যায় ১৪৭ রানে।

বিসিবির অদম্য কাপের ফাইনালে শান্তদের প্রতিপক্ষ লিটনরা

ভারতের বিপক্ষে ম্যাচ বর্জন নিয়ে সরকারের সঙ্গে কথা বলবে পাকিস্তান

আউট হওয়ার ভয়ে দোয়া পড়ছিলেন পাকিস্তানি অলরাউন্ডার

বাংলাদেশকে পরিকল্পিতভাবে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে: জামায়াত আমির

রুদ্ধশ্বাস ম্যাচে রক্ষা পাকিস্তানের

বিশ্বকাপে ভারতকে চ্যালেঞ্জ জানাবে কারা

পাকিস্তানের ভারত ম্যাচ বর্জনের ঘোষণায় চুক্তি হারানোর শঙ্কায় আইসিসি

বিশ্বকাপ জিততে হলে ভারতকে হারাতে হবে, মনে করেন স্যামি

বিনা মূল্যে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখছেন দর্শকেরা

সোহানের বিধ্বংসী ইনিংসের রহস্য কী