হোম > খেলা > ক্রিকেট

‘জিম্বাবুয়ে সিরিজে ভরাডুবি হলে কথা তো শুনতে হবেই’

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জিম্বাবুয়ে সিরিজে বাজে পারফরম্যান্সের পর বাংলাদেশ দলকে নিয়ে চলছে সমালোচনা। ছবি: ক্রিকইনফো

ঘরের মাঠে ছন্দে থাকা বাংলাদেশ সবশেষ জিম্বাবুয়ে সফরে উপহার দিয়েছে একরাশ হতাশা। ব্যাটারদের ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠেছে। অথচ জিম্বাবুয়ে সফরের আগে বাংলাদেশ ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ, পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জিতেছিল। জিম্বাবুয়ে সিরিজে ধারাবাহিক পারফরম্যান্সের ‘ফুলস্টপ’ হওয়ায় এই সিরিজ নিয়ে আলোচনা-সমালোচনা চলছেই।

জুন-জুলাইয়ে জিম্বাবুয়ে সিরিজে একমাত্র টেস্টে ইনিংস ও ৮৫ রানে হেরেছে বাংলাদেশ। খুইয়েছে ওয়ানডে সিরিজও। যেখানে প্রথম ওয়ানডেতে ১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশ হেরেছিল ২৫ রানে। যদিও শেষটা বাংলাদেশ করেছে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। তবে সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে লক্ষ্যটা এক সময় হাতের নাগালে থাকলেও খেলতে হয়েছে শেষ ওভার পর্যন্ত।

ফুটবল বিশ্বকাপের মধ্যে হওয়ায় সামাজিক মাধ্যমে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজ নিয়ে আলোচনা তুলনামূলক কম হয়েছে। ব্যঙ্গ-বিদ্রুপও খুব একটা হয়নি। তবে প্রতিপক্ষ যখন জিম্বাবুয়ে, তখন তাদের কাছে হারাটা সুমনের চোখে বেমানান। বাংলাদেশের ভরাডুবির পেছনে ব্যাটিং ব্যর্থতাকেই দায়ী করেন বিসিবি প্রধান নির্বাচক। আজ সংবাদ সম্মেলনে সুমন বলেন, ‘পুরো সিরিজটার ক্ষেত্রেই যদি টেস্ট বলেন, ওয়ানডে বলেন, এমনকি টি-টোয়েন্টিতেও আমরা সিরিজ জিতলেও ভালো ব্যাটিং করেছি বলে মনে করি না। তবে যখন আপনি জিম্বাবুয়ের কাছে হারবেন, এটা শুধু এই সিরিজ না। আগেও যখন জিম্বাবুয়ের সঙ্গে হেরেছি, তখনো।’

জিম্বাবুয়ের বিপক্ষে দীর্ঘ ২৫ বছর পর টেস্টে ইনিংসে হারার বিব্রতকর কীর্তি গড়ল বাংলাদেশ। যেটার প্রভাব পড়েছে র‍্যাঙ্কিংয়ের ওপরও। টেস্ট র‍্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ৯ নম্বরে নেমে গেছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তর দলের অবনতিতে উন্নতি হয়েছে ওয়েস্ট ইন্ডিজের। এক ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠেছে উইন্ডিজ। জিম্বাবুয়ে আগের মতোই ১০ নম্বরে আছে। আজ সংবাদ সম্মেলনে সুমন বলেন, ‘জিম্বাবুয়ের সঙ্গে সিরিজ হারাটা আসলে আমাদের সবার মেনে নিতে কষ্ট হয়। আমাদের সবার কাছে কথা শুনতে হয়েছে। আমরা ভালো দল তবে খারাপ খেলেছি। যখন জিম্বাবুয়ের বিপক্ষে একটা টেস্ট ম্যাচ ইনিংসে হারব, কথা তো শুনতে হবেই।’

প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, নাথান লায়ন, ট্রাভিস হেড, মারনাস লাবুশেনের মতো তারকাদের নিয়ে বাংলাদেশ সিরিজের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ভালো কিছু করলে যেটা কোনো ক্রিকেটারের ক্যারিয়ারে সবচেয়ে উল্লেখযোগ্য অর্জন বলে মনে করেন সুমন। বিসিবি প্রধান নির্বাচক বলেন, ‘‘আমি কাউকে ছোট করছি না, বাট জিম্বাবুয়ের বিপক্ষে সেঞ্চুরি করা আর অস্ট্রেলিয়ার সঙ্গে সেঞ্চুরি করার মধ্যে অনেক পার্থক্য। যদি অস্ট্রেলিয়ার সঙ্গে তাদের মাঠে সেঞ্চুরি করেন, সেটা আপনার ক্যারিয়ারে উল্লেখযোগ্য অর্জন হবে। যেকোনো ক্রিকেটারের জন্যই অস্ট্রেলিয়ায় ৫ উইকেট পাওয়া কিংবা সেঞ্চুরি করা, এটা তো তার ক্যারিয়ার শেষে বলতে পারবে, ‘আমি অস্ট্রেলিয়ার মাটিতে যেয়ে সেঞ্চুরি করেছিলাম বা ৫ উইকেট পেয়েছিলাম।’’

একই সঙ্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলার উপায়ও বাতলে দিলেন সুমন। অজিদের বিপক্ষে তাদের মাঠে ভালো করতে আক্রমণাত্মক ক্রিকেটের বিকল্প নেই বলে মনে করেন তিনি। আজ সংবাদ সম্মেলনে বিসিবি প্রধান নির্বাচক বলেন, ‘আমার মতে অস্ট্রেলিয়ার সঙ্গে আক্রমণাত্মক ক্রিকেট খেলা ভালো। কারণ, তাদের বোলাররাও আক্রমণাত্মক। রক্ষণাত্মক মানসিকতায় খেললে তারা (অস্ট্রেলিয়া) যেকোনো কিছু করে ফেলবে।’

ডারউইনে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৩ আগস্ট। ম্যাকেতে ২২ আগস্ট দ্বিতীয় তথা শেষ টেস্ট খেলতে নামবে দুই দল। আট ম্যাচে সাত জয়ে ৮৭.৫০ শতাংশ সফলতার হার নিয়ে ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রে সবার ওপরে অস্ট্রেলিয়া। এই চক্রে চারে থাকা বাংলাদেশের সফলতার হার ৫৮.৩৩ শতাংশ।

টুর্নামেন্টের মাঝপথে পাকিস্তানি ক্রিকেটারকে ছেড়ে কেন শামীমকে নিল লাহোর

অস্ট্রেলিয়ার সঙ্গে ২৩ বছর আগে কী ঘটেছিল, জানালেন বিসিবির প্রধান নির্বাচক

এবার নেপালের লিগেও খেলবেন সাকিব

‘অস্ট্রেলিয়ায় রানার না খেলার আক্ষেপটা বাংলাদেশকে পোড়াবেই’

সৌম্যকে ৫ বছর পর দলে নেওয়ার ব্যাখ্যা দিলেন বিসিবি প্রধান নির্বাচক

জিম্বাবুয়েকে ধবলধোলাই করে ক্ষতে প্রলেপ দিল ভারত

শ্রীলঙ্কার লিগে বাংলাদেশি ক্রিকেটারদের দারুণ দিন

সৌম্য-জাকেরের সঙ্গে ফিরলেন মুশফিক

শ্রীলঙ্কা সফরের আগে চোটে বিপর্যস্ত ভারত

সিংহাসন ফিরে পেল ভারত, বাংলাদেশের কী অবস্থা