হোম > খেলা > ক্রিকেট

হৃদয়ের এ কেমন ব্যাটিং

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজ আর কোনো রান করতে পারেননি এই ব্যাটার। ছবি: বিসিবি

মুশফিকুর রহিমের চোটে ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নেমেছেন তাওহীদ হৃদয়। ক্রাম্পের শিকার হয়ে গতকাল মাঠ ছাড়ার আগে ভালোই ব্যাটিং করেছেন তিনি। কিন্তু আজ যা করলেন, সেটা হতাশ করেছে সবাইকে।

দিনের শুরুতে সেঞ্চুরি তুলে নিয়ে ১০৫ রান করে ফেরেন সাদমান ইসলাম। এরপর ক্রিজে আসেন হৃদয়। ৪২ রানে ব্যাট করতে নামা এই ব্যাটার আজ আর কোনো রান যোগ করতে পারেননি। সবচেয়ে বেশি অবাক করেছে তাঁর আউট হওয়ার ধরণ।

৭৯তম ওভারের প্রথম বলটা একটু জোরে সোজা স্টাম্প বরাবর করেছিলেন জশুয়া বিশপ। হৃদয় পা না সরিয়েই সর্বশক্তি দিয়ে ব্যাট চালান। কিন্তু ভুল লাইনে ব্যাট চালানোয় বলের নাগালই পাননি। বল গিয়ে সরাসরি মিডল ও লেগ স্টাম্পের গোড়ায় আঘাত হানে। ৪২ রানেই শেষ হয় হৃদয়ের সম্ভাবনাময় ইনিংস।

নাজমুল হোসেন শান্তর বিদায়ের পর সাদমান ইসলামের সঙ্গে সাবলীল ব্যাটিংয়ে রানের চাকা সচল রাখেন হৃদয়। ক্রাম্পের শিকার হয়ে তিনি মাঠ ছাড়ার আগে এই জুটিতে সর্বোচ্চ ৮৮ রান পায় বাংলাদেশ।

৯৯ রানে প্রথম দিন শেষ করা সাদমানের চেয়েও তাই হৃদয়কে নিয়েই বেশি আগ্রহ ছিল সংবাদবাদকর্মী ও ভক্তদের। সংবাদ সম্মেলনে হৃদয়কে নিয়ে স্বস্তির খবরই দিয়েছিলেন ভারপ্রাপ্ত ব্যাটিং কোচ মোহাম্মদ সালাহ উদ্দিন। তিনি জানান, দ্বিতীয় দিন ব্যাট করতে নামবেন হৃদয়।

সালাহ উদ্দিনের কথা সত্যি করে ব্যাটিংয়ে নামলেও আজ আর দায়িত্ব নিতে পারেননি হৃদয়। বাজে শটে কেবল হতাশই করে গেলেন তিনি।

৪০০ রানের আশা দিয়ে ৩০০-এর আগেই শেষ বাংলাদেশ

বাংলাদেশের আম্পায়ারের সঙ্গে ঝগড়ার শাস্তি পেলেন পাকিস্তানের ক্রিকেটার

দেড় বছর পর সাদমানের সেঞ্চুরি

সেঞ্চুরির অপেক্ষায় থাকা সাদমানই বড় আশা

প্রথম ইনিংসে ৪০০ রান করতে চায় বাংলাদেশ

সাদমানের সেঞ্চুরির অপেক্ষায় দিন পার বাংলাদেশের

৫০ মিনিট বন্ধ থাকার পর শুরু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ

আজ কি আর খেলা হবে না

স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন হৃদয়

হঠাৎ মিরপুরে ফ্লাডলাইট কেন