হোম > খেলা > ক্রিকেট

বিপিএলে চ্যাম্পিয়ন হলেই আড়াই কোটি টাকা, ফাইনাল এগোল ১ ঘণ্টা

আজকের পত্রিকা ডেস্ক­

বিপিএলের লোগো। ছবি: ফেসবুক

আলোচিত-সমালোচিত বিপিএল এবার শেষের পথে। ফরচুন বরিশাল নাকি চিটাগং কিংস—কার হাতে উঠবে সোনালি ট্রফি। তা জানার জন্য অবশ্য কাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। তবে তার আগেই জেনে রাখুন—এবারের বিপিএলে চ্যাম্পিয়ন দল আড়াই কোটি টাকা।

আর ফাইনালের সময় ১ ঘণ্টা এগিয়ে নিয়ে আসা হয়েছে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ফাইনাল হওয়ার কথা ছিল আগামীকাল সন্ধ্যা ৭টায়। পরিবর্তিত সময় অনুযায়ী ফাইনাল হবে সন্ধ্যা ৬টায়।

রানার্সআপ দলের জন্যও থাকছে কোটি টাকারও বেশি প্রাইজমানি, তারা পবে দেড় কোটি টাকা। তৃতীয় ও চতুর্থ স্থান অবশ্য আগেই ঠিক হয়েছে। চিটাগংয়ের কাছে দ্বিতীয় কোয়ালিফায়ারে হারা খুলনা টাইগার্স পাচ্ছে ৬০ লাখ টাকা। এলিমিনেটরে বাদ পড়া রংপুর রাইডার্সের কপালে জুটেছে ৪০ লাখ টাকা।

এ ছাড়া ম্যান অব দ্য টুর্নামেন্ট পাবেন ১০ লাখ টাকা সমমূল্যের বাইক। ফাইনালের সেরা খেলোয়াড়কে দেওয়া হবে ৫ লাখ টাকা।

গত আসরে চ্যাম্পিয়ন দলের জন্য বরাদ্দ ছিল দুই কোটি টাকা। এক কোটি টাকা পেয়েছে রানার্সআপ দল। এবার অবশ্য দুই দলের জন্যই ৫০ লাখ টাকা বাড়ানো হয়েছে। তবে ফাইনালসেরা ও টুর্নামেন্টসেরার প্রাইজমানি থাকছে আগের মতোই।

বিপিএলে কে কত পাচ্ছে

চ্যাম্পিয়ন দল: ২ কোটি ৫০ লাখ টাকা।

রানার্সআপ দল: ১ কোটি ৫০ লাখ টাকা।

তৃতীয় দল: ৬০ লাখ টাকা।

চতুর্থ দল: ৪০ লাখ টাকা।

টুর্নামেন্টসেরা: ১০ লাখ টাকা।

ফাইনালসেরা: ৫ লাখ টাকা।

সর্বোচ্চ রান সংগ্রাহক: ৫ লাখ টাকা।

সর্বোচ্চ উইকেটশিকারি: ৫ লাখ টাকা।

সেরা উদীয়মান খেলোয়াড়: ৩ লাখ টাকা।

সেরা ফিল্ডার: ৩ লাখ টাকা।

ভারতীয় ভক্ত-সমর্থকদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ হেডের স্ত্রীর

বাংলাদেশ সফরে কেন তারকা ক্রিকেটারদের ছাড়া আসছে অস্ট্রেলিয়া, কোচের ব্যাখ্যা

বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তিন প্রার্থী

২ রানে ৬ উইকেট, আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বিশ্ব রেকর্ড গড়লেন এই বোলার

‘ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে চলে অস্ট্রেলিয়ার ক্রিকেট’

আইপিএলে চিয়ারলিডারকে হেনস্তা করল ভক্ত, পুলিশের হস্তক্ষেপ

আইপিএলে ছেলেকে নিয়ে শচীনের পোস্ট ভাইরাল

অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জেতার আশা জয়ের

বিশ্বকাপের আগে বাংলাদেশের মাথাব্যথার কারণ কী

‘বিশ্বকাপে শুধু ভালো খেলা নয়, আমরা জিততে চাই’