হোম > খেলা > ক্রিকেট

সিরিজ খেলতে ঢাকায় অস্ট্রেলিয়া

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সফরে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে অতিথিরা। ছবি: সংগৃহীত

সাদা বলের দুটি সিরিজ খেলতে ঢাকায় পা রেখেছে অস্ট্রেলিয়া। আজ বিকেল ৫টা ২৩ মিনিটের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে সফরকারীদের প্রথম ভাগের ক্রিকেটাররা।

এই ফ্লাইটে বাংলাদেশ সফরের দলে থাকা সব ক্রিকেটার ঢাকায় আসেননি। আরেকটি ফ্লাইটে বাকি ক্রিকেটাররা আসবেন। সফরে তিনটি করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। আগামী ৯ জুন ওয়ানডে দিয়ে শুরু হবে মাঠের লড়াই। সিরিজের বাকি ম্যাচ দুটি মাঠে গড়াবে ১১ এবং ১৪ জুন। সবগুলো ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। এরপর টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো হবে ১৭, ১৯ এবং ২১ জুন; ভেন্যু চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়াম।

দুঃস্মৃতি নিয়েই বাংলাদেশ সফরে এসেছে অস্ট্রেলিয়া। পাকিস্তান সফরে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ হেরেছে জস ইংলিশের দল। প্রথম দুই ম্যাচ শেষে ১-১ সমতায় ছিল দুই দল। সিরিজ নির্ধারণী ম্যাচে গতকাল স্বাগতিকদের কাছে ৪ উইকেটে হেরে যায় অতিথিরা। সিরিজ হারার কয়েক ঘণ্টা পরই বাংলাদেশের বিমান ধরে অস্ট্রেলিয়া।

বাংলাদেশ সফরে বেশকিছু অভিজ্ঞ ক্রিকেটারকে পাচ্ছে না অস্ট্রেলিয়া। এই তালিকায় আছেন প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড, স্মিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিসরা। ওয়ানডে দলের নতুন মুখ লিয়াম স্কট। টি-টোয়েন্টিতে অভিষেকের অপেক্ষায় আছেন লিয়াম স্কট।

৫৪ বলে সেঞ্চুরি করে ১২ হাজারি ক্লাবে মুশফিক

২ মাস আগেই বাংলাদেশ সিরিজের টিকিট ছাড়ল অস্ট্রেলিয়া

টাকা না পেয়ে ম্যাচ বর্জন ক্রিকেটারদের

পাকিস্তান সিরিজ হেরে এখন বাংলাদেশকে নিয়ে চিন্তায় অস্ট্রেলিয়া

বাংলাদেশের দিলারার রেকর্ড

২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ

অস্ট্রেলিয়া সিরিজে নতুন বোলিং কোচ পাচ্ছে বাংলাদেশ

বিসিবি নিয়ে রিপোর্ট দেবে আইসিসির প্রতিনিধিদল

১৩ বছরের অপেক্ষা ফুরোল শ্রীলঙ্কার, বেকায়দায় ওয়েস্ট ইন্ডিজ

৪ বছর পর জাতীয় দলে মোসাদ্দেক, বাদ আফিফ