হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশে বিশ্বকাপের ম্যাচ দেখাবে কারা, জানাল আইসিসি

ক্রীড়া ডেস্ক    

বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে না খেললেও টুর্নামেন্টের ম্যাচগুলো বাংলাদেশে সম্প্রচারের ব্যবস্থা করেছে আইসিসি। ছবি: সংগৃহীত

সরকারি সিদ্ধান্তে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ ক্রিকেট দল। তবে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললেও বিশ্বকাপের ম্যাচগুলো বাংলাদেশি দর্শকেরা ঘরে বসেই উপভোগ করতে পারবেন। কোন কোন চ্যানেলে বাংলাদেশের ভক্ত-সমর্থকেরা খেলা দেখতে পারবেন, সেই চ্যানেলগুলোর নাম উল্লেখ করেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।

ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হতে যাওয়া ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো কোন কোন চ্যানেল সম্প্রচার করবে, সেটা আইসিসি আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে। বাংলাদেশে ম্যাচগুলো টিএসএম ও র‍্যাবিটহোলবিডি অ্যাপের মাধ্যমে দেখা যাবে। বাংলাদেশি মালিকানাধীন টিএসএম দেশের বাইরে বিভিন্ন দ্বিপক্ষীয় সিরিজ ও আইসিসি ইভেন্টের ম্যাচগুলো বাংলাদেশে সম্প্রচার করে থাকে। আর র‍্যাবিটহোল বিডি অ্যাপ মূলত সম্প্রচারক চ্যানেল গাজী টিভির ইউটিউব চ্যানেল। পাশাপাশি দেশের টি-স্পোর্টস, নাগরিক টিভিও সম্প্রচার করবে উপমহাদেশে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ভারত তাদের দেশে স্টার স্পোর্টস টিভির পাশাপাশি ডিজিটাল প্ল্যাটফর্ম জিওস্টার ও জিও হটস্টারে সম্প্রচার করবে। টুর্নামেন্টের সহ-আয়োজক শ্রীলঙ্কায় ডায়লগ টিভি সরাসরি সম্প্রচার করবে এই টুর্নামেন্ট। লঙ্কাতেও ডিজিটাল প্ল্যাটফর্মে খেলা দেখার ব্যবস্থা রয়েছে।

মূল টুর্নামেন্টের আগে ২ ফেব্রুয়ারি শুরু হয়েছে বিশ্বকাপের প্রস্তুতিপর্ব। আগামীকাল শেষ হবে প্রস্তুতিপর্ব। বিশ্বকাপের প্রস্তুতিপর্বের ম্যাচগুলো কোন কোন চ্যানেলে সম্প্রচার করা হবে, সেটাও আইসিসি কদিন আগে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছিল। প্রস্তুতিপর্বের ম্যাচ বাংলাদেশে টিএসএম ও র‍্যাবিটহোলবিডি অ্যাপ সম্প্রচার করছে।

৭ ফেব্রুয়ারি ভারত-শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০ দলের এই টুর্নামেন্ট শেষ হবে ৮ মার্চ। টুর্নামেন্টে সব মিলিয়ে হবে ৫৫ ম্যাচ। যদি পাকিস্তান ফাইনালে ওঠে, সেক্ষেত্রে শিরোপা নির্ধারণী ম্যাচ হবে কলম্বোতে। তা না হলে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে হবে ফাইনাল। বাংলাদেশ নাম প্রত্যাহার করে নেওয়ায় স্কটল্যান্ডকে নিয়ে ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি নতুন করে প্রকাশ করেছে আইসিসি।

‘তোমাকে ভালোবাসি মোস্তাফিজ’, লাহোর কালান্দার্স মালিকের বার্তা

বাংলাদেশি ভাইদের জন্য মন পুড়ছে পাকিস্তান অধিনায়কের

ভারত-পাকিস্তান ইস্যুতে আইসিসিকে ‘বিশেষ ব্যবস্থা’ নিতে বলছেন গাভাস্কার

ভারতে বিশ্বকাপ খেলতে গিয়ে বিপদে নিউজিল্যান্ড

‘ভারতের বিপক্ষে বাংলাদেশ-পাকিস্তানের এখন একজোট হওয়ার সময়’

সাড়ে ৬ কোটি রুপিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ

একসময়ের সহকর্মী আর্তেতা আট বছর পর গার্দিওলার ‘শত্রু’

শান্ত-মিরাজদের সান্ত্বনার মোড়কে সিরিয়াস ক্রিকেট দেখবেন কোথায়

বিসিবির টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলে মোস্তাফিজরা পাবেন ৭ লাখ করে

ডেকে নিয়ে ‘অপমান’ করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড, দাবি সাবেক পিসিবি চেয়ারম্যানের