হোম > খেলা > ক্রিকেট

তোমাকে শেষ করে দেব—সাবেক পাকিস্তানি ক্রিকেটারকে হরভজন

ক্রীড়া ডেস্ক    

তানভীরকে পাল্টা জবাব দিলেন হরভজন সিং। ছবি: সংগৃহীত

একটি সাক্ষাৎকারকে কেন্দ্র করে হরভজন সিংকে খোঁচা দিয়েছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার তানভীর আহমেদ। বিষয়টি মোটেও ভালোভাবে নিতে পারেননি হরভজন। সতর্ক না হলে তানভীরকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন ভারতের সাবেক এই তারকা স্পিনার।

ঘটনার সূত্রপাত সবশেষ ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে (আইএল টি-টোয়েন্টি)। সংযুক্ত আরব আমিরাতের এই টুর্নামেন্টে সম্প্রচারকারী সংস্থার সঙ্গে কাজ করছিলেন হরভজন। একটি ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতায় পাকিস্তানি স্পিনার উসমান তারিকের সাক্ষাৎকার নিয়েছিলেন তিনি। এই সাক্ষাৎকারকে কেন্দ্র করে তানভীর দাবি করেছিলেন, হরভজন সব সময় পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে ঘোরাঘুরি করেন। তবে তাঁর এই দাবিকে অযৌক্তিক বলে মন্তব্য করলেন হরভজন।

নিজের ইউটিউবে দেওয়া এক ভিডিওতে হরভজন বলেন, ‘এই ভিডিওটা এক তুচ্ছ মানুষের জন্য, যে আমাকে নিয়ে কিছু কথা বলেছে। আসলে আমি জানিই না সে কে। কিন্তু দেখি বারবার কোনো না কোনো প্ল্যাটফর্মে নাটক করে বেড়ায়। প্রথমে তো জানতে চাই, লোকটা কে? তোমরা কি তাকে চেনো? তার নাম তানভীর আহমেদ। পাকিস্তানের হয়ে ৩-৪টা ম্যাচ খেলেছে, আর এমন আচরণ করে যেন সে ইমরান খান, ওয়াসিম আকরাম, কিংবা ওয়াকার ইউনিস। লজ্জা হওয়া উচিত তোমার।’

তানভীরকে সতর্ক করে হরভজন বলেন, ‘তানভীর আহমেদ, নিজের দিকে তাকাও আর বাজে কথা বলা বন্ধ করো। আমার ব্যাপারে কথা বললে—সোজা কথা, দূর হও। আবার যদি এমন করো, তাহলে আমি তোমাকে শেষ করে দেব। এখনই সরে পড়ো।’

তানভীরের দাবি ভুল প্রমাণ করতে গিয়ে হরভজন বলেন, ‘আইএল টি-টোয়েন্টিতে একজন ব্রডকাস্টার হিসেবে নিজের দায়িত্ব পালন করছিলাম। ব্রডকাস্টারের কাজ কী? কেউ ‘ম্যান অব দ্য ম্যাচ’ হলে তার কাছে প্রশ্ন করা—এই তো স্বাভাবিক, তাই না? পাকিস্তানের স্পিনার উসমান তারিক তিনটি উইকেট নিয়ে তার দলকে জিতিয়েছিল। একজন ব্রডকাস্টার হিসেবে তাকে প্রশ্ন করাই আমার দায়িত্ব। কিন্তু সেটা করতেই এই লোকটা (তানভীর আহমেদ) সমস্যা তৈরি করল। আমি যদি তাকে প্রশ্ন না করতাম, তাহলে সে আবার বলত—যেহেতু সে পাকিস্তানের, তাই আমি প্রশ্ন করিনি। সে বলেছে, যেখানে পাকিস্তানি ক্রিকেটার দেখি, আমি নাকি তাদের পেছনে ঘুরি।’

হরভজন আরও বলেন, ‘আমার কথা শোনো। আমি তো জানিই না তুমি কে। পাকিস্তান যে সব মহান ক্রিকেটার তৈরি করেছে, তারা কেউ এমন কথা বলে না। তারা সবাই সম্মানিত মানুষ। কিন্তু তোমাদের মতো লোক, যারা জীবনে কিছুই অর্জন করতে পারেনি, তারা শুধু সস্তা চ্যানেলে বসে উল্টাপাল্টা কথা বলে। কথা বলার শালীনতাও তোমার নেই। পাঁচটা ম্যাচ খেলা আর একশ ম্যাচ খেলা খেলোয়াড়ের পার্থক্য এখানেই।’

শেষের ঝড়ে কানাডাকে হারাল আরব আমিরাত

জিম্বাবুয়ের কাছে অস্ট্রেলিয়ার হারের কারণ কী

ভারত-পাকিস্তানকেও বিশ্বকাপে চমকে দিয়েছিল জিম্বাবুয়ে

ভারত-পাকিস্তান ম্যাচে চোখ রাঙাচ্ছে বৃষ্টি

আর্থিক সহায়তা নিয়ে আইসিসির কড়া সমালোচনায় যুক্তরাষ্ট্রের ক্রিকেটার

’ভারত যদি ইংল্যান্ড-অস্ট্রেলিয়াকে পাকিস্তানের বিপক্ষে খেলতে নিষেধ করে, তখন’

অস্ট্রেলিয়াকে হারিয়ে ১৯ বছরের অপেক্ষা ফুরোল জিম্বাবুয়ের

কঠিন গ্রুপে ইংল্যান্ড, এক গ্রুপে ফ্রান্স-ইতালি

ফুটবল ও ক্রিকেট বিশ্বকাপকে যেখানে একবিন্দুতে মিলিয়ে দিল ইতালি

১২ বছর পর বিশ্বকাপে ফিরে এক ম্যাচেই গল্প শেষ জিম্বাবুয়ের তারকা ক্রিকেটারের