হোম > খেলা > অন্য খেলা

এক বছর নিষিদ্ধ দেশসেরা শুটার কলি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

নিষিদ্ধ হয়েছেন কলি। ছবি: সংগৃহীত

দেশসেরা নারী শুটার কামরুন নাহার কলিকে সব ধরনের শুটিং কার্যক্রম থেকে এক বছরের জন্য বহিষ্কার করেছে বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশন। গত ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ফেডারেশনের কার্যনির্বাহী পরিষদের ষষ্ঠ সভায় এই শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়া হয়। সাধারণ সম্পাদক ফেরদৌস আরা খানম স্বাক্ষরিত এক চিঠিতে আনুষ্ঠানিকভাবে এই আদেশ জানানো হয়েছে।

​ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, কলি প্রশিক্ষণ ক্যাম্পের 'কোড অব কন্ডাক্ট' বা আচরণবিধির সাতটি ধারা লঙ্ঘন করেছেন। চিঠিতে উল্লেখ করা হয়, গত ২৫ জানুয়ারি ফেডারেশন কার্যালয়ে তদন্তে আসা পুলিশ কর্মকর্তার উপস্থিতিতে সাধারণ সম্পাদক ও নির্বাহী কমিটির সদস্যদের প্রতি অশালীন, অপমানজনক এবং আক্রমণাত্মক আচরণ করেন তিনি। এই আচরণ ফেডারেশনের শৃঙ্খলা ও প্রাতিষ্ঠানিক মর্যাদাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে বলে চিঠিতে দাবি করা হয়।

গত ১ জানুয়ারি কলিকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছিল। এর আগে তিনিসহ আরও অনেকেই ফেডারেশনের যুগ্ম সম্পাদক জিএম হায়দারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলেছিলেন, যা ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। হায়দারকে পরে ফেডারেশন থেকে অব্যাহতি দেয় জাতীয় ক্রীড়া পরিষদ।যদিও ফেডারেশন তাদের চিঠিতে কলির শাস্তিকে সম্পূর্ণ 'আচরণবিধি ভঙ্গ' ও 'অশোভন আচরণ' হিসেবেই চিহ্নিত করেছে।

​বাংলাদেশ শুটিং স্পোর্ট ফেডারেশনের গঠনতন্ত্রের ১৬.২০ ও ১৬.২১ ধারা মোতাবেক নেওয়া এই সিদ্ধান্তের ফলে আগামী এক বছর কোনো ঘরোয়া বা আন্তর্জাতিক শুটিং প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না কলি।

ভারত-পাকিস্তান মিলিয়েই আরব আমিরাত

‘বাংলাদেশের বাদ পড়ার কথা ছিল, এখনো বাদই আছে’

এটা ছিল পাকিস্তানের সাজানো নাটক, বলছেন ভারতীয় কোচ

শুধু বিশ্বকাপটাই খেলা হলো না লিটনদের

বর্জনের সিদ্ধান্ত থেকে সরে এল পাকিস্তান, নেপথ্যে কী কারণ

বিসিবির চাওয়া পূরণ করল আইসিসি

প্রবাসী আনিকাকে নিয়েই এশিয়ান কাপে যাচ্ছে বাংলাদেশ

পাকিস্তানকে ভারতের বিপক্ষে খেলতে বাংলাদেশের অনুরোধ

রোমাঞ্চকর ফাইনালে শান্তদের হারিয়ে চ্যাম্পিয়ন লিটনরা

হুমকিতে ভয় পাই না, আমাদের সেনাপ্রধানকে তো চেনেন—বলছে পাকিস্তান