হোম > খেলা > ক্রিকেট

পাকিস্তানের ম্যাচ বর্জন নিয়ে কী বললেন ভারতীয় অধিনায়ক

ক্রীড়া ডেস্ক    

১৫ ফেব্রুয়ারি প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে উপস্থিত থাকবে ভারতীয় দল। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের ইস্যুতে কথা বলেছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। বাকি ছিলেন সূর্যকুমার যাদব। এবার আলোচিত ইস্যুতে মুখ খুললেন ভারতীয় দলপতি। জানালেন, তারা ম্যাচ খেলতে প্রস্তুত; এ জন্য সময়মতো শ্রীলঙ্কায় যাবে তাঁর দল।

ভারতে যেতে রাজি না হওয়ায় বাংলাদেশকে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দিয়েছে আইসিসি। ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার এই সিদ্ধান্তের প্রতিবাদ হিসেবে টুর্নামেন্টে অংশ নিলেও ভারতের বিপক্ষে না খেলার ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার। এরপর থেকেই শুরু হয়েছে আলোচনা সমালোচনা।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, আগামী ১৫ ফেব্রুয়ারি শ্রীলঙ্কার প্রেমাদাসা ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা। পাকিস্তানের ওই ঘোষণার পরই ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছিল, জনপ্রিয় ম্যাচটিকে সামনে রেখে যথারীতি সব ধরনের সূচি অনুসরণ করবে ভারত। এবার একই কথা শোনা গেল সূর্যর কণ্ঠে।

আজ ক্যাপ্টেনস ডেতে সূর্য বলেন, ‘আমাদের অবস্থার তো পরিষ্কার। আমরা তো না করিনি। ওরা না করেছে। আইসিসি সূচি দিয়েছে; আমাদের কলম্বোর ফ্লাইট বুক করা আছে। আমরা যাচ্ছি, বাকিটা পরে দেখব।’

সূর্য আরও বলেন, ‘ওদের (পাকিস্তান) বিষয়টা আমাদের হাতে নেই। আমাদের জানানো হয়েছে ১৫ ফেব্রুয়ারি ম্যাচ হবে। আমরা এশিয়া কাপের সময় তিনবার নিরপেক্ষ ভেন্যুতে ওদের সঙ্গে খেলেছি। যদি কলম্বোতে খেলার সুযোগ হয় আমরা আবার খেলতে নামব।’

চলমান জটিলতা নিয়ে সূর্যর মতো প্রায় একই রকম উত্তর দিয়েছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আলী আগা। সরকারের সিদ্ধান্তকেই সম্মান জানাতে চান তিনি। এই প্রসঙ্গে পাকিস্তান দলপতি বলেন, ‘ভারতের সঙ্গে খেলা আমাদের নিয়ন্ত্রণে নেই। এটি সরকারের সিদ্ধান্ত, আমরা তা সম্মান করি। যা কিছু তারা বলবে আমরা তা-ই করব। যদি সেমিফাইনাল বা ফাইনালে তাদের বিপক্ষে খেলতে হয়, তাহলে আমাদের সরকারের কাছে যেতে হবে এবং তাদের পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে।’

বাংলাদেশ না থাকায় কলকাতায় টিকিট বিক্রিতে ধস

লিটনদের কাছে পাত্তাই পেল না আকবররা

টি-টোয়েন্টি বিশ্বকাপে ৩০০ রান দেখার অপেক্ষায় ব্রুক

‘তোমাকে ভালোবাসি মোস্তাফিজ’, লাহোর কালান্দার্স মালিকের বার্তা

বাংলাদেশি ভাইদের জন্য মন পুড়ছে পাকিস্তান অধিনায়কের

ভারত-পাকিস্তান ইস্যুতে আইসিসিকে ‘বিশেষ ব্যবস্থা’ নিতে বলছেন গাভাস্কার

ভারতে বিশ্বকাপ খেলতে গিয়ে বিপদে নিউজিল্যান্ড

‘ভারতের বিপক্ষে বাংলাদেশ-পাকিস্তানের এখন একজোট হওয়ার সময়’

সাড়ে ৬ কোটি রুপিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ

একসময়ের সহকর্মী আর্তেতা আট বছর পর গার্দিওলার ‘শত্রু’