হোম > খেলা > ক্রিকেট

বিসিবির টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলে মোস্তাফিজরা পাবেন ৭ লাখ করে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

অদম্য টি-টোয়েন্টি কাপে ধূমকেতু একাদশের হয়ে খেলবেন মোস্তাফিজুর রহমান। ছবি: বিসিবি

সব ঠিক থাকলে এই সময়ে বাংলাদেশ দলের থাকত বেঙ্গালুরুতে। গতকাল প্রস্তুতি ম্যাচে নামিবিয়ার বিপক্ষে স্কটল্যান্ডের জায়গায় খেলতেন লিটন দাস-মোস্তাফিজুর রহমানরাই। তবে সরকারি সিদ্ধান্তে বিশ্বকাপ খেলতে না পারায় লিটনদের নিয়ে আজ শুরু হচ্ছে অদম্য টি-টোয়েন্টি কাপ বাংলাদেশ ২০২৬ টুর্নামেন্ট। ঘরোয়া এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলে কমপক্ষে ৭ লাখ টাকা করে পাবেন ক্রিকেটাররা।

ধূমকেতু একাদশ, দুর্বার একাদশ, দুরন্ত একাদশ নিয়ে আজ মিরপুর শেরেবাংলায় শুরু হচ্ছে তিন দলের অদম্য টি-টোয়েন্টি কাপ টুর্নামেন্ট। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ঘরোয়া এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে। সেক্ষেত্রে এক একজন ক্রিকেটারের আয় হবে প্রায় ৫ লাখ টাকা। সব মিলিয়ে ক্রিকেটাররা গড়ে ৭ লাখ টাকা করে আয় করবেন বলে উল্লেখ করেছে বিসিবি।

মোস্তাফিজুর রহমানকে গত ৩ জানুয়ারি আইপিএল থেকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। পরের দিনই (৪ জানুয়ারি) ভারতে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নেয় বিসিবি। টানা ২১ দিন নানা আলাপ-আলোচনার পর বিসিবি-আইসিসি যার যার সিদ্ধান্তে অনড় থাকায় বাংলাদেশের বিশ্বকাপ খেলা হচ্ছে না। ১৯৯৯ থেকে শুরু করে ২০২৪ পর্যন্ত ওয়ানডে, টি-টোয়েন্টি মিলে ১৬ বিশ্বকাপ খেলেছিল বাংলাদেশ। ২৭ বছরে প্রত্যেকটা বিশ্বকাপে খেলা বাংলাদেশ এবারই প্রথমবারের মতো কোনো বিশ্বকাপ মিস করছে।

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের অর্থ পুরস্কার আইসিসি এখনো ঘোষণা করেনি। তবে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, টুর্নামেন্টে অংশগ্রহণ করলেই একটা দল ৩ লাখ ডলার পেত। বাংলাদেশি মুদ্রায় অংশগ্রহণ ফি ৩ কোটি ৬৮ লাখ টাকা। যদি কোনো ম্যাচ নাও জিতত বাংলাদেশ, তাহলে লিটন-মোস্তাফিজরা কমপক্ষে ২৪ লাখ ৪৭ হাজার টাকা করে পেতেন। টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘সি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, নেপাল ও ইতালি। তবে সরকারি সিদ্ধান্তে বিশ্বকাপে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট দল। বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডকে নিয়েছে আইসিসি।

ধূমকেতু-দুরন্ত ম্যাচ দিয়ে আজ শুরু হচ্ছে অদম্য টি-টোয়েন্টি কাপ টুর্নামেন্ট। পর দিন ধূমকেতুর প্রতিপক্ষ দুর্বার। ৭ ফেব্রুয়ারি নিজেদের দ্বিতীয় ম্যাচে দুরন্তর বিপক্ষে মাঠে নামবে দলটি। শীর্ষে থাকা দুই দল ৯ ফেব্রুয়ারি ফাইনাল খেলতে নামবে। ধূমকেতু একাদশকে নেতৃত্ব দেবেন লিটন দাস। দুর্বার একাদশ ও দুরন্ত একাদশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও আকবর আলী।

‘তোমাকে ভালোবাসি মোস্তাফিজ’, লাহোর কালান্দার্স মালিকের বার্তা

বাংলাদেশি ভাইদের জন্য মন পুড়ছে পাকিস্তান অধিনায়কের

ভারত-পাকিস্তান ইস্যুতে আইসিসিকে ‘বিশেষ ব্যবস্থা’ নিতে বলছেন গাভাস্কার

ভারতে বিশ্বকাপ খেলতে গিয়ে বিপদে নিউজিল্যান্ড

‘ভারতের বিপক্ষে বাংলাদেশ-পাকিস্তানের এখন একজোট হওয়ার সময়’

সাড়ে ৬ কোটি রুপিতে পিএসএলে দল পেলেন মোস্তাফিজ

একসময়ের সহকর্মী আর্তেতা আট বছর পর গার্দিওলার ‘শত্রু’

শান্ত-মিরাজদের সান্ত্বনার মোড়কে সিরিয়াস ক্রিকেট দেখবেন কোথায়

ডেকে নিয়ে ‘অপমান’ করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড, দাবি সাবেক পিসিবি চেয়ারম্যানের

বাংলাদেশে বিশ্বকাপের ম্যাচ দেখাবে কারা, জানাল আইসিসি