হোম > খেলা > ফুটবল

বাংলাদেশ ম্যাচের আগে চেনা ছন্দে হামজা

ক্রীড়া ডেস্ক    

ব্রিস্টলের বিপক্ষে শুরুর একাদশেই মাঠে নামেন হামজা। ফাইল ছবি

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বে নিজেদের শেষ ম্যাচে আগামী ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ। তার আগে চিন্তা ছিল হামজা চৌধুরীকে নিয়ে। চোটের কারণে এক মাসেরও বেশি সময় মাঠের বাইরে ছিলেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার। তবে এবার হামজাকে নিয়ে দুশ্চিন্তা কমল বাংলাদেশের।

ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগে গত ৩১ জানুয়ারি চার্লটনের কাছে ২-০ গোলে হেরে যায় লেস্টার সিটি। দলের হারের ম্যাচে আধঘণ্টার মাথায় হাঁটুতে ব্যথা পান হামজা।  সে চোট থেকে সেরে উঠতে ৫ সপ্তাহের বেশি সময় লেগেছে তাঁর। গত ৭ মার্চ ইপসউইচ টাউনের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফেরেন তিনি।

শুরুর একাদশে না থাকলেও সে ম্যাচের ৮২ মিনিটে রিকার্ডো ডমিঙ্গোজ বারবোসা পেরেইরার বদলি হিসেবে মাঠে নামেন হামজা। এবার ব্রিস্টল সিটির বিপক্ষে ইংলিশ চ্যাম্পিয়নশিপ লিগের ম্যাচে শুরুর একাদশেই দেখা গেল হামজাকে। শুধু মাঠে নেমেই নয়, নিজের চেনা পারফরম্যান্সে কোচের আস্থার প্রতিদান দিয়েছেন তিনি। ম্যাচজুড়ে দুর্দান্ত কিছু ট্যাকল দিতে দেখা গিয়েছে হামজাকে। নিজেদের ভেরিফাইড ফেসবুক পেজে ১১ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেছে লেস্টার। সেখানে এই ফুটবলারের বেশ কিছু ট্যাকলের চিত্র তুলে ধরা হয়েছে। এই ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘হামজার সর্বাত্মক দাপুটে পারফরম্যান্স।’

গত বছরের মার্চে ভারতের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় হামজার। এরপর অল্প সময়েই এ দেশের ফুটবলপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছেন এই প্রবাসী ফুটবলার। এশিয়ান কাপ বাছাইপর্বের পাঁচটি ম্যাচেই নিজের সেরাটা দিয়েছেন তিনি। ৫ ম্যাচে এক জয় এবং দুই ড্রয়ে বাংলাদেশের সংগ্রহ সমান ৫ পয়েন্ট। ইতোমধ্যে বাছাইপর্ব থেকে বিদায় নিয়েছে হাভিয়ের কাবরেরার দল। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি নিয়মরক্ষার হলেও হালকাভাবে নিচ্ছে না বাংলাদেশ। সে ম্যাচে হামজাকে পাওয়ার অপেক্ষায় দলটি।

পাকিস্তানকে হারিয়েই ইফতার করতে গেল বাংলাদেশ

বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে ট্রাম্প-ফিফা প্রেসিডেন্টের কী কথা হয়েছে

বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে খেলে সাড়ে ৩ কোটি টাকা পেল স্কটল্যান্ড

মিরপুরে বাংলাদেশের বিপক্ষে লজ্জার রেকর্ড পাকিস্তানের

নাহিদ রানার পাঁচে পাঁচ, একাই কাঁপাচ্ছেন পাকিস্তানকে

বিসিবি নির্বাচনের অনিয়ম তদন্তে ক্রীড়া পরিষদের কমিটি গঠন

বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দেখতে স্টেডিয়ামে জাইমা রহমান

পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ

ইরান যুদ্ধে অপেক্ষা বাড়ল আফগানিস্তান-শ্রীলঙ্কার

সাকিব বললেন, শিগগির দেশে ফিরব