হোম > খেলা > ক্রিকেট

বাজে রেকর্ডে রিশাদ-শরীফুলকেও ছাড়িয়ে গেলেন রানা

ক্রীড়া ডেস্ক    

পিএসএল অভিষেকটা মনে রাখার মতো হয়নি নাহিদ রানার। ছবি: ফেসবুক

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) গতবার পেশোয়ার জালমি নিলেও নাহিদ রানার টুর্নামেন্ট কেটেছে বেঞ্চে বসে। এবারও তাঁকে নিয়েছে পেশোয়ার। তবে পিএসএল অভিষেকটা মনে রাখার মতো হয়নি। এক বিব্রতকর রেকর্ডে নাম লেখালেন বাংলাদেশের এই গতিতারকা।

করাচি জাতীয় স্টেডিয়ামে গতকাল পেশোয়ার জালমি খেলেছে নবাগত হায়দরাবাদ কিংসের বিপক্ষে। টুর্নামেন্টে পেশোয়ারের তৃতীয় ম্যাচে অভিষেক হয় রানার। টস হেরে আগে ব্যাটিং পাওয়া হায়দরাবাদ ২০ ওভারে ১৪৫ রানে গুটিয়ে গেলেও রানা ৩ ওভারে খরচ করেন ৩০ রান। কোনো উইকেট পাননি। পিএসএল অভিষেকে বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে খরুচে বোলিং এখন রানার। এই তালিকায় যৌথভাবে দুইয়ে শরীফুল ইসলাম ও রিশাদ হোসেন। পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুজনেরই নিজেদের প্রথম ম্যাচে ইকোনমি ছিল ৭.৭৫।

টস হেরে আগে ব্যাটিং পাওয়া হায়দরাবাদ ৫ ওভারে ৪ উইকেটে ৩৪ রানে পরিণত হয়। এই চারটি উইকেটই নিয়েছেন পেশোয়ারের স্পিনার ইফতিখার আহমেদ। পাওয়ার প্লের শেষ ওভারে (ষষ্ঠ ওভার) রানার ওভার থেকে হায়দরাবাদ নেয় ১৭ রান। তবে ৪ রান লেগবাই হওয়ায় সেটা তাঁর অ্যাকাউন্টে যোগ হয়নি। বাংলাদেশের গতিতারকাকে এরপর ইনিংসের দশম ও ১৮তম ওভারে বোলিং করানো হয়েছে। নিজের দ্বিতীয় ও তৃতীয় ওভারে রানা খরচ করেন ৯ ও ৮ রান। যার মধ্যে ১৮তম ওভারে হায়দরাবাদ উইকেট হারালেও সেটা ছিল রানআউট।

নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা হায়দরাবাদ গুটিয়ে যায় ১৮.২ ওভারে ১৪৫ রানে। ইনিংসের চূড়ান্ত ওভারটি হয়তো রানার জন্য বরাদ্দ রেখেছিলেন পেশোয়ার অধিনায়ক বাবর আজম। তবে ১০ বল আগে হায়দরাবাদ অলআউট হওয়ায় সেটার আর প্রয়োজন পড়েনি। যে ১৮ বল রানা বোলিং করেছেন, সেখানে ৩ চার ও ১ ছক্কা হজম করেছেন তিনি। এই ম্যাচে রানার সতীর্থ শরীফুল আরও খরুচে বোলিং করেছেন। ২ ওভারে ২১ রান খরচ করে শরীফুল ছিলেন উইকেটশূন্য।

শরীফুল এবার প্রথমবারের মতো পিএসএল খেললেও গতকাল তাঁর অভিষেক ম্যাচ ছিল না। রাওয়ালপিন্ডিজের বিপক্ষে ২৮ মার্চ ৪ ওভারে ৩১ রান খরচ করেও ছিলেন উইকেটশূন্য। সমান ৭.৭৫ ইকোনমিতে গত বছর পিএসএল অভিষেকে বোলিং করেছিলেন রিশাদ। লাহোর কালান্দার্সের হয়ে সেই ম্যাচে ৩ উইকেট নিয়েছিলেন। প্রতিপক্ষ ছিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। এবার রিশাদ নবাগত রাওয়ালপিন্ডির হয়ে চার ম্যাচে ১১.০৭ ইকোনমিতে নিয়েছেন ২ উইকেট। দলও চার ম্যাচের চারটিতে হেরেছে। একই অবস্থা আরেক নবাগত হায়দরাবাদেরও। তবে নেট রানরেটের কারণে সাত ও আট নম্বরে হায়দরাবাদ ও রাওয়ালপিন্ডি।

পিএসএল অভিষেকে বাংলাদেশি বোলারদের বোলিং ইকোনমি বোলার দল ইকোনমি উইকেট প্রতিপক্ষ সাল নাহিদ রানা পেশোয়ার জালমি ১০ ০ হায়দরাবাদ কিংসমেন ২০২৬ শরীফুল ইসলাম পেশোয়ার জালমি ৭.৭৫ ০ রাওয়ালপিন্ডিজ ২০২৬ রিশাদ হোসেন লাহোর কালান্দার্স ৭.৭৫ ৩ কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ২০২৫ সাকিব আল হাসান করাচি কিংস ৬.৫ ১ লাহোর কালান্দার্স ২০১৬ মোস্তাফিজুর রহমান লাহোর কালান্দার্স ৫.৫ ২ মুলতান সুলতানস ২০১৮

বিদ্যুৎ বাঁচাতে বদলে গেল বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজের সূচি

ভারতে একটা সিরিজে টুর্নামেন্টসেরার পুরস্কারই বদলে দেয় শান্তকে

দলে থাকলেও কেন সালাহকে খেলানো হয়নি, কোচের ব্যাখ্যা

বিকেলে মাঠে নামছেন মোস্তাফিজরা, তামিমের অপেক্ষা কি ফুরোবে

রুদ্ধশ্বাস জয়ে এশিয়ান গেমসের টিকিট কাটল বাংলাদেশ

আপিল করেও শাস্তি কমাতে পারল না হামজার ক্লাব

নিয়মই নয়, চেয়ারই যেন শেষ কথা

বিশ্বকাপ শুরুর আগেই কুরাসাওয়ের ইতিহাস

‘বিসিবিতে স্ত্রী কোটায় রাখা হয়েছে রাশনা ইমামকে’

বার্সা-আতলেতিকো ম্যাচে ‘বিতর্কিত’ রেফারিং, খেপলেন কোচ