হোম > খেলা > ক্রিকেট

‘ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আমার কথা এআই দিয়ে বানানো, কেউ বিশ্বাস করবেন না’

ক্রীড়া ডেস্ক    

ছড়িয়ে পড়া একটি বিভ্রান্তিকর ভিডিওর বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহসভাপতি রাজীব শুক্লা।

ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচ নিয়ে ছড়িয়ে পড়া একটা ভিডিওতে বিভ্রান্তি সৃষ্টি করা হয়েছে বলে দাবি করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহসভাপতি রাজীব শুক্লা। সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে তিনি এই ভিডিওর ব্যাপারে সবাইকে সাবধান থাকতে বলেছেন।

পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের উপস্থাপনায় ‘এআরওয়াই নিউজ’-এর একটি অনুষ্ঠানে শুক্লার ভিডিওটি প্রথম প্রচার করা হয়। ভিডিওটিতে এমনভাবে রাজীবের বক্তব্য উপস্থাপন করা হয়েছিল, যা চলমান ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে পাকিস্তান ও আইসিসির মধ্যে বর্তমান পরিস্থিতির ব্যাপারে ভুল বার্তা দিচ্ছিল।

ভিডিওতে শুক্লাকে বলতে শোনা গেছে বিসিসিআই-এর পক্ষ থেকে পিসিবি-কে বারবার অনুরোধ করার পর এই সমাধান এসেছে। যা মূলত সম্পূর্ণ অসত্য বলে দাবি শুক্লার। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিসিসিআই সহসভাপতি নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে লিখেছেন, ’ভারত-পাকিস্তান বিশ্বকাপ ম্যাচ নিয়ে আমি একটি মন্তব্য করেছিলাম। সেখানে এআই দিয়ে আমার বক্তব্য বদলে দেওয়া হয়েছে। এই কথা আমার না। সবার আগে আমার অনুরোধ, এমন বিভ্রান্তিকর মন্তব্য কেউ বিশ্বাস করবেন না এবং প্রচার করবেন না। যদি এ ধরনের কোনো ভিডিও চোখে পড়ে, তবে রিপোর্ট করবেন।’

শুক্লার মূল বক্তব্যের সুর ছিল ভিন্ন। গত মঙ্গলবার সাংবাদিকদের সাথে কথা বলার সময় তিনি আইসিসি-কে একটি ‘সৌহার্দ্যপূর্ণ সমাধান’ খুঁজে বের করতে প্রশংসা করেছিলেন। যার ফলে পাকিস্তান তাদের ম্যাচ বর্জনের সিদ্ধান্ত থেকে সরে আসায় নির্ধারিত সূচি অনুযায়ী ভারত-পাকিস্তান ম্যাচটি অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সাংবাদিকদের তখন তিনি বলেছিলেন, ‘লাহোরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে আইসিসি একটি চমৎকার সমাধান বের করেছে। আমি তাতে ভীষণ খুশি। এটা একটি বন্ধুত্বপূর্ণ সমাধান। ক্রিকেটই এখানে সবচেয়ে বেশি প্রাধান্য পেয়েছে।’

১৫ ফেব্রুয়ারি কলম্বোর প্রেমাদাসায় মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। দুই ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিলের শীর্ষে পাকিস্তান। দুই ম্যাচে এক জয় ও এক হারে নেদারল্যান্ডসের পয়েন্ট ২। ভারতেরও পয়েন্ট ২। তবে নেট রানরেটের কারণে গ্রুপের পয়েন্ট তালিকার দুইয়ে অবস্থান করছে ভারত। সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতের নেট রানরেট ‍+১.৪৫০। +০.৩৫৬ নেট রানরেট নিয়ে তিনে ডাচরা। গ্রুপের অপর দুই দল নামিবিয়া-যুক্তরাষ্ট্র এখনো জয়ের দেখা পায়নি। দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের বিপক্ষে খেলে দুটিতেই হেরেছে যুক্তরাষ্ট্র।

নেপালকে হারিয়ে ইতালির অঘটন

সন্তানদের সঙ্গে ভোট দিলেন আশরাফুল, মারুফা-আকবরদের প্রথম ভোট

খাদ্যে বিষক্রিয়ায় অসুস্থ ভারতীয় ক্রিকেটার, পাকিস্তানের বিপক্ষে খেলবেন তো

‘আমার কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই, ক্ষমতা নেই, আমার শক্তি একটাই—সততা’

শ্রীলঙ্কার কাছে পাত্তাই পেল না ওমান

ভারত-পাকিস্তান ম্যাচে বিসিবি সভাপতিকেও দেখতে চায় আইসিসি

আফগানিস্তানের হারের পর আইসিসির শাস্তিও পেলেন নবি

দুঃসংবাদ দিলেন মেসি

টি-টোয়েন্টি বিশ্বকাপে কোনো অঘটন কি ঘটবে আজ

ভারতের বিপক্ষে নামিবিয়ার গুরুতর অভিযোগ