হোম > খেলা > ক্রিকেট

ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচ বর্জনে বড় চিন্তায় আইসিসি

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

বাংলাদেশের পাশে থাকতে বড় সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। ছবি: আজকের পত্রিকা গ্রাফিকস

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাচ্ছে পাকিস্তান। তবে বাংলাদেশকে সমর্থনে তারা টুর্নামেন্টে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচটি বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে। পাকিস্তান সরকারের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়েছে।

পাকিস্তান সরকারের এই সিদ্ধান্তে বিরাট চিন্তায় পড়ে গেছে আইসিসি। ভারত-পাকিস্তান ম্যাচ না হওয়া মানে আইসিসির বিপুল আর্থিক ক্ষতি। আইসিসি এক সংবাদ বিজ্ঞপ্তিতে লিখেছে, 'আইসিসি এখনো পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) পক্ষ থেকে আনুষ্ঠানিক যোগাযোগের অপেক্ষায় রয়েছে। এ ধরনের অংশগ্রহণের অবস্থান একটি বৈশ্বিক ক্রীড়া প্রতিযোগিতার মৌলিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়—যেখানে যোগ্যতা অর্জনকারী সব দল নির্ধারিত সূচি অনুযায়ী সমান শর্তে অংশগ্রহণ করবে বলে প্রত্যাশা করা হয়।'

আইসিসি আরও লিখেছে, 'জাতীয় নীতিনির্ধারণে সরকারের ভূমিকার প্রতি আইসিসি সম্মান জানালেও এ ধরনের সিদ্ধান্ত শুধু বৈশ্বিক ক্রিকেটের স্বার্থে নয় এবং বিশ্বজুড়ে পাকিস্তানের লাখো ভক্তের জন্যও ক্ষতিকর।'

আইসিসি আশায় আছে, পিসিবি তাদের সিদ্ধান্ত বদলে খেলবে ভারতের সঙ্গে। আইসিসি হালকা হুমকিও যেন দিয়ে রেখেছে পাকিস্তানকে, 'দেশের ক্রিকেটের ওপর এর গুরুত্বপূর্ণ ও দীর্ঘমেয়াদি প্রভাব বিবেচনা করবে পিসিবি, কারণ, এ সিদ্ধান্ত বৈশ্বিক ক্রিকেট ব্যবস্থার ওপর প্রভাব ফেলতে পারে—যার একটি সদস্য ও উপকারভোগী পিসিবিও।'

আইসিসি আশা করছে, পিসিবি সব অংশীজনের স্বার্থ রক্ষা করে এমন একটি পারস্পরিক গ্রহণযোগ্য সমাধানের পথ খুঁজে বের করবে।

এই জায়গাটাতেই আইসিসির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তারা মনে করে বিসিবিও এক গুরুত্বপূর্ণ অংশীজন এই বিশ্বকাপের। অথচ তাদের ন্যায্য চাওয়া তো পূরণ হয়ইনি, উল্টো বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের।

‘পাকিস্তান সরকারের অবস্থান কঠিন হলেও দরকারি’

ভারত-পাকিস্তান ম্যাচ না হলে কত কোটি টাকার ক্ষতি আইসিসির

ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত বদলাতেও পারে পাকিস্তান

বাংলাদেশকে সমর্থনে ভারতের সঙ্গে ম্যাচ খেলবে না পাকিস্তান

ত্রিশালে ১৭৩ একর জমিতে হচ্ছে দেশের প্রথম অলিম্পিক কমপ্লেক্স

জোকোভিচকে হারিয়ে আলকারাসের ইতিহাস

অদম্য টি-টোয়েন্টিতে কে কোন দলে

বিশ্বকাপ না খেললে বাংলাদেশের পথে হাঁটবে পাকিস্তান

চাকিংয়ের অভিযোগের পর হাস্যরসের জন্ম দিলেন পাকিস্তানি বোলার

সেঞ্চুরি নয়, ভারতীয় ব্যাটারের কাছে দলের স্বার্থ সবার আগে