হোম > খেলা > ফুটবল

মার্ক কক্স পরামর্শক নাকি হেড কোচ, বিভ্রান্তি দূর করল বাফুফে

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সাফ অনূর্ধ্ব-২০ দলের হেড কোচ মার্ক কক্স। ছবি: বাফুফে

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ এখনো মাঠে গড়ায়নি। এর আগেই বাংলাদেশ দলের কোচ নিয়ে হচ্ছে আলোচনা। কে বসবেন ডাগআউটে মার্ক কক্স নাকি গোলাম রব্বানী ছোটন।

মার্ক কক্সকে আলোচনায় এনেছেন বাফুফে সহসভাপতি ফাহাদ করিম। এক মাসের চুক্তিতে নিয়োগ দেওয়া হয় তাঁকে। তবে বাফুফের আরেক সহসভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার আল জাহেদী জানান, কক্সকে পরামর্শক হিসেবেই নেওয়া হয়েছে। আর ডাগআউটের দায়িত্বে থাকবেন ছোটন।

তবে আজ বাফুফে এক ফেসবুক পোস্টে জানায়, ‘মালদ্বীপে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের আগে প্রধান কোচ হিসেবে ইংলিশ কোচ মার্ক কক্স যোগ দেওয়ায় নিজেদের কোচিং প্যানেল আরও শক্তিশালী করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল।’

২৩ মার্চ থেকে মালদ্বীপে শুরু হবে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ। ৭ দলের টুর্নামেন্টে বাংলাদেশ রয়েছে ‘বি’ গ্রুপে। যেখানে প্রতিপক্ষে হিসেবে আছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।

ভারত-নিউজিল্যান্ড ফাইনালে গাইবেন ফাল্গুনি পাঠক-রিকি মার্টিন

পার্থে গিয়ে বাংলাদেশ দেখল ১১ গোল খেয়েছে ভারত

অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডও কেন মোদি স্টেডিয়ামের উইকেটের ছবি তুলে রাখল

১০ জন নিয়েও মোহামেডানকে হারিয়ে শীর্ষে ফর্টিস

দর্শক সংখ্যায় নতুন রেকর্ড গড়ল ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল

বিশ্বকাপ ফাইনালের উইকেট কেমন হবে

ক্রিকেটারদের আগে কোচিং স্টাফ পাঠাল পাকিস্তান

ভারত-নিউজিল্যান্ড দুই দলই চ্যাম্পিয়ন হতে পারে, যদি...

‘জিন’ বুমরার খারাপ দিনের অপেক্ষায় নিউজিল্যান্ড

সেল্তাকে হারিয়ে যুদ্ধ ঘোষণা করলেন রিয়াল কোচ