হোম > খেলা > ক্রিকেট

বাংলাদেশের নতুন লক্ষ্য, ৩২ ওভারে করতে হবে ২৪৩

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

৩ উইকেট হারিয়ে ২৭ রান করেছে বাংলাদেশ। ছবি: এএফপি

বৃষ্টি বাধায় পড়েছিল বাংলাদেশ এবং পাকিস্তানের দ্বিতীয় ওয়ানডে। দুই ঘণ্টার বেশি সময় বন্ধ থাকার পর ফের শুরু হচ্ছে দুই দলের ব্যাট বলের লড়াই। বৃষ্টির পর নতুন লক্ষ্য দেওয়া হয়েছে মেহেদী হাসান মিরাজের দলকে।

বৃষ্টি থামায় খেলা শুরু হবে স্থানীয় সময় রাত ৯টা ৩৫ মিনিটে। জয়ের জন্য ৩২ ওভারে ২৪৩ রান করতে হবে বাংলাদেশকে। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৬.৩ ওভারে স্বাগতিকেদের সংগ্রহ ছিল ৩ উইকেটে ২৭ রান। অর্থাৎ জিততে হলে ৭ উইকেটে আরও ২১৬ রান করতে হবে বাংলাদেশকে।

সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশের কাছে পাত্তা পায়নি পাকিস্তান। নাহিদ রানার দুর্দান্ত বোলিংয়ে সফরকারীদের মাত্র ১১৪ রানে গুটিয়ে দেওয়ার পর ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় মিরাজরা; ১-০ ব্যবধানে এগিয়ে আছে তারা। সিরিজে টিকে থাকতে হলে আজ জিততেই হবে পাকিস্তানকে। এমন সমীকরণে মিরপুরে আগে ব্যাট করে ২৭৪ রান তোলে সফরকারী দল।

জবাব দিতে নেমে বাংলাদেশের শুরুটা হয়েছে খুবই বাজে। ১৫ রান করতেই বিদায় নেন তানজিদ হাসান তামিম, সাইফ হাসান এবং নাজমুল হোসেন শান্ত। এই অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিততে হলে দারুণ কিছুই করে দেখাতে হবে পরের সারির ব্যাটারদের। শুরুর ধাক্কার পর বড় দায়িত্ব পড়েছে লিটন দাসের কাঁধে। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ১৩ রানে অপরাজিত ছিলেন এই উইকেটরক্ষক ব্যাটার।  

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে পাকিস্তানের শুরুটা হয়েছিল উড়ন্ত। কিন্তু শেষ দিকে বাংলাদেশের বোলাররা লাগাম টেনে ধরায় পৌনে তিনশর আগেই থামে অতিথিরা। মাজ সাদাকাত ৭৫ এবং সালমান আলী আগা করেন ৬৪ রান। ফিফটির দেখা না পেলেও তাঁদের যোগ সঙ্গে দেন মোহাম্মদ রিজওয়ান (৪৪ রান) এবং সাহিবজাদা ফারহান (৩১ রান)। বাংলাদেশের বোলারদের মধ্যে রিশাদ হোসেন ৩ এবং মিরাজ নেন ২ উইকেট।

বাংলাদেশ সিরিজ বাদ দিয়ে পিএসএলে কোচিং করাবেন নিউজিল্যান্ডের দুই কোচ

বাংলাদেশকে হারিয়ে সমতায় ফিরল পাকিস্তান

মোস্তাফিজ বাদ পড়ায় আইপিএলে কপাল খুলল জিম্বাবুয়ের ক্রিকেটারের

মিরপুরে আঘাত পেয়ে হাসপাতালে পাকিস্তানি ক্রিকেটার

শিলাবৃষ্টিতে বন্ধ বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ

দুটি ভিন্ন ঘটনা, তবু ম্যাথুস-সালমান যেন দাঁড়িয়ে এক বিন্দুতে...

গোয়ায় মেয়েদের সাফে বাংলাদেশের শিরোপা ধরে রাখার অভিযান

পাকিস্তানকে সিরিজ হারাতে বাংলাদেশের চাই ২৭৫

সালমানকে করা মিরাজের রান আউট নিয়ে বিতর্ক, নিয়ম কী বলছে

পাকিস্তানি ক্রিকেটারকে কেনায় বিপাকে ভারতীয় মালিকানাধীন দল