হোম > রাজনীতি

রাজপথেই ফয়সালা হবে: রিজভী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকারকে সরিয়ে গণতন্ত্রের জয়যাত্রা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর ভাষায় ‘চরম ঐক্য’ গড়ার মধ্য দিয়ে রাজপথে নামতে হবে এবং রাজপথেই সবকিছুর ফয়সালা হবে বলে মন্তব্য করেন তিনি। আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। 

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও করোনায় আক্রান্ত দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সুস্থতা কামনায় জিয়া পরিষদ এই অনুষ্ঠানের আয়োজন করে। 

প্রধান অতিথির বক্তব্যে রিজভী বলেন, ‘এই সরকারের বিরুদ্ধে শান্তির ললিতবাণী শোনালে হবে না। সর্বস্তরের মানুষকে রাস্তায় নামতে হবে। এই রাস্তায়ই হবে আমাদের একমাত্র ফয়সালা।’ তিনি বলেন, ‘এই রাজপথে ফয়সালা ছাড়া আর কোথাও ফয়সালা হবে না। রাজপথেই গণতন্ত্রের জয়যাত্রা নিশ্চিত করতে হবে।’ 

বর্তমান সরকারকে ‘কাপুরুষ’ আখ্যা দিয়ে রিজভী বলেন, ‘তারা সমালোচনাকে ভয় পায়। তারা বিরোধিতাকে ভয় পায়। কারণ তাদের জনগণের ভিত্তি নেই। যেকোনো সময় জনগণের প্রবল স্রোতে তারা ভেসে যেতে পারে। এই আতঙ্কে তারা সব সময় থাকে।’ এই আতঙ্কের কারণেই খালেদা জিয়ার বিরুদ্ধে অন্যায় ও প্রতিহিংসার রায় দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন রিজভী। 

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের