হোম > রাজনীতি

নির্বাচন ছাব্বিশের জুনে নিতে চাওয়ার ভিন্ন উদ্দেশ্য আছে: প্রিন্স

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি: সংগৃহীত

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানে অবিলম্বে রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি বলেছেন, ‘যারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়, তারা গণতন্ত্র, সংস্কার ও ফ্যাসিস্টদের বিচার এবং গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। ছাব্বিশের জুনের মধ্যে যারা নির্বাচন চাচ্ছে, তাদের ভিন্ন উদ্দেশ্য আছে।’

আজ সোমবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এমরান সালেহ প্রিন্স এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪ তম মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ পল্লি চিকিৎসক অ্যাসোসিয়েশন এই সভার আয়োজন করে।

ডিসেম্বরে নির্বাচনের দাবির পক্ষে এমরান সালেহ প্রিন্স বলেন, ‘দ্রুত নির্বাচন ছাড়া দেশে স্থিতিশীলতা, শান্তি ও গণতন্ত্র ফিরে আসবে না। নির্বাচনকে যারা সংস্কার ও ফ্যাসিস্টদের বিচারের শর্তের আবর্তে ঘুরপাক করাচ্ছেন তারা রাজনীতিতে অপরিপক্ব ও অনভিজ্ঞ। সংস্কার ও ফ্যাসিস্টদের বিচার চলমান প্রক্রিয়া, সংস্কার ও ফ্যাসিস্টদের বিচার শুরু করে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিতে হবে।’

তিনি বলেন, ‘অভিজ্ঞতার আলোকে বিএনপিসহ অর্ধশতাধিক রাজনৈতিক দল ডিসেম্বরের মধ্যে নির্বাচন আবশ্যক বলে মনে করে। ডিসেম্বর পার হয়ে গেলে ভিন্ন মতলবকারীরা নির্বাচনকে অনিশ্চিত করে নতুন চক্রান্তে মেতে উঠবে। দেশ আবার অন্ধকারে নিমজ্জিত হবে। বিএনপি জেনে শুনে দেশকে আবার অন্ধকারে ঠেলে দিতে পরে না।’

এ সময় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করার পরামর্শ দেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘দু-একজন উপদেষ্টা ও সরকারের ঘনিষ্ঠ একটি মহলের কর্মকাণ্ড ও বক্তব্য সরকারের নিরপেক্ষতাকে ক্ষুণ্ন করেছে। একই সঙ্গে সরকারের গ্রহণযোগ্যতা ও বিশ্বাসযোগ্যতাকেও প্রশ্নবিদ্ধ করছে। এর মধ্যে জাপানে যাওয়ার আগে ও পরে প্রধান উপদেষ্টার বক্তব্য ও কর্মকাণ্ড রহস্যজনক।’

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ছবি: সংগৃহীত

পল্লি চিকিৎসক অ্যাসোসিয়েশনের সভাপতি এএসএম মারুফ হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভায় অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রহমত আলীসহ আরও অনেকে বক্তব্য রাখেন।

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের