হোম > রাজনীতি

মৃতদের ভোট দেওয়া রুখতে কবরস্থানে বিএনপি নেতাদের শপথ

খুলনা প্রতিনিধি

গোরস্থানে গিয়ে মৃত ব্যক্তিদের নামে মামলা এবং ভোট দেওয়া প্রতিরোধের শপথ নিয়েছেন খুলনা বিএনপি নেতা–কর্মীরা। আজ বুধবার বিকেলে নগরীর টুটপাড়া কবরস্থানে গিয়ে শপথ নেন তাঁরা। এর আগে প্রয়াত বিএনপি নেতাদের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। 

এ ব্যাপারে খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ছাত্রদলের সাবেক সভাপতি মাসুদ পারভেজ বাবু বলেন, ‘মানুষ মারা যাওয়ার পর তার সব হিসাব–নিকাশ বন্ধ হয়ে যায়। কিন্তু সরকার মৃত মানুষদেরও রেহাই দিচ্ছে না। মৃতদের নামে গায়েবি মামলা, তাদের নাম ব্যবহার করে ভোট জালিয়াতির নানা ঘটনার জন্ম দিয়েছে। এ জন্য মৃতদের নাম ব্যবহার করে যারা ভোট জালিয়াতি করবে ওই সব কর্মকর্তা–কর্মচারী, কবরে শায়িত মৃত ব্যক্তিদের ককটেল মেরে পালিয়ে যেতে দেখা মামলার বাদী, সাক্ষী ও তদন্ত কর্মকর্তা এবং মৃত মানুষদের নিয়ে হিংসাত্মক বক্তব্য ও কটূক্তিকারীদের প্রতিহত করার শপথ নেওয়া হয়েছে।’

এ সময় উপস্থিত ছিলেন— মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক স ম আবদুর রহমান, শের আলম সান্টু, বদরুল আনাম খান, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, জাহিদ হোসেন, আলী আক্কাস আলী, শফিকুল ইসলাম শফি, যুবদলের আব্দুল আজিজ সুমন, সালাউদ্দিন মোল্লা বুলবুল, এইচ এম আসলাম, জাহাঙ্গীর হোসেন প্রমুখ।

পরে ভোট বর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করা হয়।

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের