হোম > রাজনীতি

সবাই চায় গণতন্ত্র ফিরে আসুক: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির চলমান আন্দোলনে জনগণ সম্পৃক্ত হয়েছে বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘গণতন্ত্রকে পুনরুদ্ধার করার লক্ষে যে আন্দোলন আমরা শুরু করেছি, সেই আন্দোলনে লাখ-লাখ সাধারণ মানুষ জড়িত হচ্ছে। সবাই এখন চায় এই দেশে গণতন্ত্র ফিরে আসুক, মানুষের অধিকারগুলো সুরক্ষিত হোক।’ 

আজ সোমবার বিকেলে গুলশানের দলের চেয়ারপারসনের কার্যালয়ে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে শারদীয় দুর্গাপূজা পরবর্তী শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরীসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। 

মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র যদি না থাকে, সেখানে কারো অধিকারই প্রতিষ্ঠিত হয় না। আমরা সবাই এখন যে বিপদে আছি। একটা সংকটে আছি, ভয়ংকর একটা সংকটে। সেই সংকট হচ্ছে আমাদের অস্তিত্বের সংকট, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষার সংকট, আমাদের গণতন্ত্রের সংকট। এই সংকটকে আমাদের কাটিয়ে উঠতে হবে। 

মির্জা ফখরুল বলেন, দুর্ভাগ্য আমাদের, আগে আমাদের সঙ্গে যিনি সব সময় বসতেন দলের নেত্রী বেগম খালেদা জিয়া তাকে আজকে মিথ্যে মামলা দিয়ে সাজা দিয়ে এখন তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে। 

কিন্তু সৌভাগ্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকে ৮ হাজার মাইল দূরে থেকেও যেভাবে আমাদের নির্দেশনা দিচ্ছেন দলকে পরিচালনা করছেন, বাংলাদেশের মানুষকে জাগিয়ে তুলছেন। আমি বিশ্বাস করি অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশের মানুষ আরেকবার মুক্তিযুদ্ধ যেভাবে করেছিল সেইভাবে তারা ঐক্যবদ্ধ হয়ে জেগে উঠবে। এই ভয়াবহ অশুভ শক্তিকে পরাজিত করে সত্যিকার অর্থে একটি বাংলাদেশ গড়ে তুলবে। 

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের