হোম > রাজনীতি

আগামীকাল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসবে বিএনপি

আজকের পত্রিকা ডেস্ক­

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছবি: আজকের পত্রিকা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে করতে যাচ্ছে বিএনপির একটি প্রতিনিধি দল। আগামীকাল সোমবার সন্ধ্যা ৬টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হবে। ওই বৈঠকে নির্বাচনের দিন-তারিখ নিয়ে আলাপ হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

আজ রোববার বিকেলে নির্বাচন কমিশনের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান নজরুল ইসলাম খান।

এ দিন বিকেল তিনটায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যায় বিএনপির প্রতিনিধি দল। নজরুল ইসলাম খান ছাড়াও এই দলে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও সেলিমা রহমানও ছিলেন। নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে প্রধান নির্বাচন নির্বাচন কমিশনার এএম এম নাসির উদ্দিন, নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার, আবদুর রহমানেল মাসুদ, বেগম তহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ অংশ নেন।

বৈঠক শেষে নজরুল ইসলাম খান সাংবাদিকদের বলেন, ‘নির্বাচনের তারিখ ঘোষণার দায়িত্ব সরকারের। আগামীকাল (সোমবার) প্রধান উপদেষ্টার সঙ্গে আমাদের (বিএনপি) আলোচনা আছে। আমরা সেখানে এই প্রসঙ্গ নিয়ে আলোচনা করব।’

নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকের আলোচনা প্রসঙ্গে নজরুল ইসলাম খান বলেন, ‘এই মুহূর্তে নির্বাচন কমিশনের কার্যক্রম এবং জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।’

তিনি বলেন, ‘নির্বাচন কমিশনের কাছ থেকে যতটুকু জেনেছি, ভোটার হালনাগাদসহ চলতি বছরের মে মাসের মধ্যেই নির্বাচনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা সম্ভব। সেটা হলে প্রস্তুতি শেষ করে খুব দ্রুতই জাতীয় নির্বাচন অনুষ্ঠান সম্ভব।’

এ সময় এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, ‘আমরা (বিএনপি) যদি মনে করি সংস্কার কমিশনের কোনো প্রস্তাব সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায়, তাতে আমরাও বাধা দেব।’

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের