হোম > রাজনীতি

শুক্রবার বিএনপির শোভাযাত্রা যাবে যে পথে

আজকের পত্রিকা ডেস্ক­

‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে আগামীকাল শুক্রবার বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। বেলা ৩টার দিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হবে এই শোভাযাত্রা। বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে তা মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে।

আজ বৃহস্পতিবার দলটির পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা, শোভাযাত্রাটি রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে কাকরাইল, মৎস্য ভবন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, শাহবাগ, হোটেল ইন্টারকন্টিনেন্টাল, বাংলামোটর, কারওয়ান বাজার ও ফার্মগেট হয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে।

এই শোভাযাত্রায় ঢাকায় মানুষের প্লাবন হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ‘র‍্যালিতে শুধু বিএনপির নেতা-কর্মীরা থাকবে না, সমাজের সব শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করবে। সেই সঙ্গে ঢাকা জেলার আশপাশের নেতা-কর্মীরা ও সাধারণ মানুষ অংশগ্রহণ করবে।’

আজ বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের মধ্য দিয়ে শোভাযাত্রা শুরু হবে, আর শোভাযাত্রা শেষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বক্তব্য দেবেন বলে জানান জাহিদ হোসেন।

৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে আসছে বিএনপি। এই দিবস প্রসঙ্গে জাহিদ হোসেন বলেন, ৭ নভেম্বর বিএনপির দিবস না। সেদিন মানুষ আস্থা রেখেছিল জিয়াউর রহমানের ওপর। কারণ, তিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে পালিয়ে যাননি।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু ও ছাত্রবিষয়য়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল প্রমুখ উপস্থিত ছিলেন।

বিচারককে দশবার ভাবতে হচ্ছে, জামিন দেবেন কি না: সারা হোসেন

আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার দরজা খোলা রাখা হচ্ছে: নাহিদ ইসলাম

নুসরাতের গেজেট স্থগিত করতে ইসিতে মনিরার চিঠি

এখন গভর্নমেন্ট আসলে কে বোঝা যাচ্ছে না, হাসিনার সময় বোঝা যেত: হাসনাত

জাকাত ও চাঁদা নিয়ে বিএনপি নেত্রী নিলোফারের বক্তব্যে জামায়াতের নিন্দা

সংস্কার নিয়ে সরকার প্রতারণা করছে, সনদ বাস্তবায়নে বাধ্য করতে হবে: এনসিপির কনভেনশনে বক্তারা

এবার এনসিপির ‘জাতীয় জনজাতি জোট’ সংগঠনের আত্মপ্রকাশ

মেয়র হলে ঢাকা দক্ষিণের বাসিন্দাদের ময়লার বিল দিতে হবে না: আসিফ মাহমুদ

দাম বৃদ্ধির পর তেলপাম্পে যানবাহনের লাইন উধাও নিয়ে প্রশ্ন আখতারের

জাপান সফরে যাচ্ছেন জামায়াত আমির