হোম > রাজনীতি

ইনকিলাব মঞ্চকে ছত্রভঙ্গ করে দেওয়ার ঘটনায় এনসিপির তীব্র নিন্দা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

জাতিসংঘের অধীনে শরিফ ওসমান হাদি হত্যার তদন্তের দাবিতে ইনকিলাব মঞ্চের বিক্ষোভকে ছত্রভঙ্গ করে দেওয়ার ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে। আজ শুক্রবার এক বিজ্ঞপ্তিতে রাজনৈতিক দলটি এই নিন্দা জানায়। একই সঙ্গে এ ঘটনার বিচার দাবি করেছে দলটি।

বিজ্ঞপ্তিতে দলটি জানিয়েছে, শহীদ শরিফ ওসমান হাদী হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নেতৃত্বে চলমান শান্তিপূর্ণ কর্মসূচির ওপর পুলিশের ন্যক্কারজনক ও বর্বর হামলার ঘটনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তীব্র ক্ষোভ ও নিন্দা জানাচ্ছে। রাষ্ট্রীয় বাহিনীকে ব্যবহার করে ন্যায্য বিচার দাবির আন্দোলন দমন করার এই দুঃসাহসিক অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

এই হামলায় ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের, রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার, ডাকসুর নেত্রী ফাতিমা তাসনিম জুমাসহ অর্ধশতাধিক নেতা-কর্মী আহত হয়েছেন। তাঁদের মধ্যে আবদুল্লাহ আল জাবের গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। এ হামলার ঘটনা শুধু শান্তিপূর্ণ আন্দোলনের অধিকারের ওপর নগ্ন হস্তক্ষেপ নয়, এটি একটি ভয়ংকর বার্তা, যেখানে রাষ্ট্র নিজেই ন্যায় বিচারের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে। বিচারের দাবিতে গড়ে ওঠা ন্যায্য আন্দোলনকে বলপ্রয়োগ ও সহিংসতার মাধ্যমে দমন করার এই অপচেষ্টা জনগণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রকাশ্যে সংঘটিত শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রায় দুই মাস পেরিয়ে গেলেও বিচারপ্রক্রিয়ায় কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়া অন্তর্বর্তী সরকার ও বিচারব্যবস্থার চরম ব্যর্থতার নগ্ন বহিঃপ্রকাশ। এটি এখন স্পষ্ট, এই সরকার ও বিচারব্যবস্থা শহীদ হাদির হত্যার বিচার নিয়ে গড়িমসি করছে এবং সারা দেশের মানুষের ন্যায্য দাবিকে পরিকল্পিতভাবে উপেক্ষা করছে। জাতীয় নাগরিক পার্টি দ্ব্যর্থহীন ভাষায় জানিয়ে দিতে চায়, শহীদ শরিফ ওসমান হাদির খুনের বিচারের দাবিতে সারা দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে এবং এই দাবিকে দমন করা যাবে না।

জাতীয় নাগরিক পার্টি আহত নেতা-কর্মীর দ্রুত আরোগ্য কামনা করছে এবং তাঁদের পরিবারগুলোর প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছে। একই সঙ্গে জাতীয় নাগরিক পার্টি জোরালো দাবি জানাচ্ছে, শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে অবিলম্বে বিচার নিশ্চিত করতে হবে এবং শান্তিপূর্ণ আন্দোলনের ওপর হামলার সঙ্গে জড়িত প্রত্যেককে জাতির সামনে উন্মোচন করতে হবে এবং জবাবদিহির আওতায় আনতে হবে।

সংস্কারের দাবি: রাজপথে দীর্ঘমেয়াদি আন্দোলনের আভাস

নতুন রাজনৈতিক দল জেডিপির কেন্দ্রীয় কমিটি ঘোষণা

সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসকে কেবিনে স্থানান্তর

পার্থর বিরুদ্ধে দেওয়া ফেসবুক পোস্ট ডিলিট করে যা বললেন ফয়েজ আহমদ

ফ্যাসিবাদী ও স্বৈরতান্ত্রিক চরিত্র নিয়ে ক্ষমতায় থাকার দিন শেষ: এ টি এম আজহার

গণভোটের রায় বাস্তবায়নে বিএনপি সরকারের রাজনৈতিক ও নৈতিক দায় রয়েছে: সাইফুল হক

দলীয় পদ ছাড়ছেন জোনায়েদ সাকি

এটুকুই বলার বাকি, আমাদের হাসিনা ব্যবস্থার সবকিছুই দরকার, শুধু হাসিনা ছাড়া: হাসনাত আবদুল্লাহ

সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগসহ তিন অধ্যাদেশ বাতিল ও স্থগিতে টিআইবির ক্ষোভ

মহাখালীতে সরকারি জমি উদ্ধারে বাধা দিয়েছিল পার্থর লোকজন: ফয়েজ আহমদ তৈয়্যব