হোম > রাজনীতি

বিএনপি নেতা পিন্টুকে তুলে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

পাবনার ঈশ্বরদী পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাকারিয়া পিন্টুকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তুলে নিয়ে গেছেন বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

আজ রোববার এক বিবৃতিতে এ অভিযোগ করে অবিলম্বে পিন্টুকে জনসমক্ষে হাজির করার আহ্বান জানিয়েছেন তিনি। 

বিবৃতিতে বিএনপির মহাসচিব বলেছেন, ‘গতকাল (শনিবার) কক্সবাজারের টেকনাফ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর লোকেরা পিন্টুকে তুলে নিয়ে যাওয়ার পর এখন পর্যন্ত তাঁর কোনো হদিস দিচ্ছে না। পিন্টু নিখোঁজ থাকার ঘটনায় তাঁর পরিবার-পরিজন ও বিএনপির নেতা-কর্মীরা গভীরভাবে উদ্বিগ্ন। আমি অবিলম্বে তাঁকে প্রকাশ্যে উপস্থিত করার জন্য আহ্বান জানাচ্ছি। কারণ, সরকারের এজেন্সিগুলোই তাঁকে তুলে নিয়ে গেছে।’ 

এই ঘটনাকে ‘ভয়াবহ অমানবিকতা’ বলে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, ‘রাষ্ট্রের মদদে এখনো বিরোধী দল নিধনে এ ধরনের নিষ্ঠুর ও বেপরোয়া কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে। সরকার নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে ভয় পাচ্ছে। অজানা আতঙ্কে সব সময় উদ্বিগ্ন থাকছে। তাই বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসহ বিরোধী দলের নেতা-কর্মীদের গুম, গ্রেপ্তার, মিথ্যা মামলা ও বিচারবহির্ভূত হত্যার মতো নিষ্ঠুর কাজ অব্যাহত রেখেছে। বিরোধীদল শূন্য না করলে নব্য-বাকশালি ব্যবস্থা কায়েম করা যাবে না বলেই বিরোধী দলের নেতা-কর্মীদের অদৃশ্য করা হচ্ছে।’

জুলাই শহীদ রাকিবের পরিবারের সঙ্গে নাহিদের ইফতার

১০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করলেন ইশরাক হোসেন

দলীয় পরিচয়ের কারণে কেউ যেন জুলুমের শিকার না হয়: জামায়াত আমির

মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য এক মাসের ইফতার-সেহরির ব্যবস্থা করলেন জাইমা রহমান

হাসিনাসহ সব ফাঁসির আসামিকে দেশে এনে শাস্তি দিতে হবে: সরকারকে আখতার

এনসিপির আইনজীবী সংগঠন থেকে নাজমুস সাকিব স্থায়ী বহিষ্কার

সময়ের আলোর উপদেষ্টা সম্পাদক হলেন শায়রুল কবির খান

তারেক রহমানের নেতৃত্বে রাজনৈতিক সরকার ‘মন্দের ভালো’: জাসদ (ইনু)

বৈধ সুবিধাকে অস্বীকার করে জনগণের সামনে সাধু সাজা হচ্ছে: নাহিদ ইসলাম

যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালনের আহ্বান জামায়াত আমিরের