হোম > রাজনীতি

খালেদা জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, মেডিকেল বোর্ডের সবুজসংকেতের অপেক্ষা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

খালেদা জিয়া। ফাইল ছবি

মেডিকেল বোর্ড সবুজসংকেত দিলেই ঢাকায় আসবে কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স। আজ শনিবার বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী গণমাধ্যমকে এসব কথা জানিয়েছেন। বিএনপির পক্ষ থেকে তিনিই কাতারের কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক এ বিষয়ে যোগাযোগ রক্ষা করছেন।

এনামুল হক চৌধুরী বলেন, ‘ম্যাডামের মেডিকেল বোর্ডের সিদ্ধান্তক্রমে কাতারের রয়্যাল অ্যাম্বুলেন্স বাংলাদেশ আসবে। সেইভাবে তারা এখন প্রস্তুত রয়েছে। এখন মেডিকেল বোর্ড যখনই সিদ্ধান্ত জানাবে, তখনই এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে এবং ম্যাডামকে লন্ডন নিয়ে যাবে। সবকিছুই কাতার কর্তৃপক্ষ ব্যবস্থা করেছে।’

জার্মানি থেকে অ্যাম্বুলেন্স আনার বিষয়ে জানতে চাইলে এনামুল হক চৌধুরী বলেন, ‘জার্মানি থেকে অ্যাম্বুলেন্স...এটা ঠিক আছে। আমরা নই, কাতার কর্তৃপক্ষই জার্মানি থেকে একটি অত্যাধুনিক এয়ার অ্যাম্বুলেন্সের অ্যারেঞ্জমেন্টটা (ব্যবস্থা) করে দিচ্ছে। অর্থাৎ বিএনপির চেয়ারপারসন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য রয়্যাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে সবকিছু হচ্ছে। এখানে আমাদের কিছু নেই।’

এদিকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই। মেডিকেল বোর্ডের সদস্যরা ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে খালেদা জিয়াকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।

একাধিক চিকিৎসকের সঙ্গে আলাপ করে জানা যায়, বিএনপির চেয়ারপারসন এখনো ভ্রমণ করার সক্ষমতা অর্জন করেননি। সে জন্য লন্ডন যাত্রা বিলম্ব হচ্ছে। তবে তাঁরা জানান, গত দুই দিনে মেডিকেল বোর্ড কিছু পরীক্ষা করেছে, সেটির প্রতিবেদনও তাঁরা পর্যালোচনা করছেন। গতকাল দুই দফা মেডিকেল বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রতিদিনই বোর্ডের সভায় খালেদা জিয়ার শারীরিক অবস্থার নিয়মিত প্রতিবেদনগুলো পর্যালোচনা করা হচ্ছে।

খালেদা জিয়া গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসা দিচ্ছে। এই মেডিকেল বোর্ডে তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমানও সদস্য। গতকাল তিনি লন্ডন থেকে ঢাকায় এসেছেন।

এনসিপিতে যোগ দিলেন এবি পার্টি-আপ বাংলাদেশ-বৈছাআর ৩০ নেতা-কর্মী

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তে গভীর উদ্বেগ জামায়াতের

বিশ্ববাজারে তেলের দাম কমার মধ্যে দেশে বৃদ্ধি দুঃখজনক: শফিকুর রহমান

চিফ হুইপের ‘কার্টুন’ প্রচারের অভিযোগে নাসিমকে গ্রেপ্তারের নিন্দা এনসিপির

এনসিপিতে যোগ দিচ্ছেন জুনায়েদ-রাফেসহ আপ বাংলাদেশের ৩৩ নেতা

হাসিনাকে ১৬ বছর সুযোগ দিয়েছি, সেই শক্তি আপনাদের নাই: সরকারকে এ টি এম আজহার

অল্টারনেটিভসের কেন্দ্রীয় কমিটিতে ২৩ নতুন মুখ

নারীশক্তির কমিটিতে নাম দেখে এনসিপি থেকেই পদত্যাগের ঘোষণা দিলেন প্রীতি

জাতীয় নারী শক্তির ৫৩ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ

বিরোধী দলের আন্দোলন: সতর্ক সরকার, প্রয়োজনে কঠোরও হতে পারে