হোম > রাজনীতি

ফখরুলকে আটকের ১০ মিনিট আগে বাসার সিসিটিভির হার্ডডিস্ক খুলে নেয় পুলিশ, দাবি স্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে তাঁর গুলশানের বাসা থেকে আটক করেছে ডিবি। সকাল সাড়ে ৯টার দিকে তাঁকে আটক করা হয়। তাঁর আটকের ১০ মিনিট আগে ডিবির কয়েকজন সদস্য বাসায় এসে সিসিটিভির হার্ডডিস্ক খুলে নিয়ে যান। এমনটাই দাবি করেছেন বিএনপির মহাসচিবের স্ত্রী রাহাত আরা বেগম।

ডিবি পুলিশ মির্জা ফখরুলকে আটক করেছে বলে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান। পরে ডিবির গুলশান বিভাগের এডিসি হাফিজ আল আসাদ বিএনপির মহাসচিবকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বাসা থেকে আটক করে তাঁকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। বেশ কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।’

মির্জা ফখরুলের আটকের বিষয়ে তাঁর স্ত্রী রাহাত আরা বেগম সাংবাদিকদের বলেন, ‘সকালে ডিবি পুলিশের লোকজন বাসায় আসে, মির্জা ফখরুল ইসলামসহ বাসার সবার সঙ্গে কথা বলেন। এরপর সিসি ক্যামেরার ফুটেজ হার্ড ডিস্ক খুলে নেন। ঠিক ১০ মিনিট পর আবার ফিরে এসে আটক করে নিয়ে যান।’ তিনি আরও বলেন, ‘মির্জা ফখরুল প্রচণ্ড অসুস্থ, তাঁর চিকিৎসা চলছিল। এভাবে নিয়ে যাবে মেনে নিতে পারছি না, ৭৫ বছর বয়স্ক মানুষ।’

এর আগে আজ সকাল ৮টার পর বিএনপির মহাসচিবের গুলশানের বাসার সামনে অবস্থান নেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

মৌলিক সংস্কার করে ক্ষমতায় ভারসাম্য আনতে হবে: শফিকুর রহমান

বিরোধীদলীয় নেতার সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

জুলাই অভ্যুত্থানের দুই বছর: ১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে সমঝোতা স্মারক সই

স্থানীয় সরকার নির্বাচন: আ.লীগ নিয়ে বিএনপিতে দুই মত

নেতাদের দায়িত্ব পুনর্বণ্টন হচ্ছে এনসিপিতে

ধানমন্ডিতে সাংবাদিকের ওপর হামলা: তদন্ত কমিটির সুপারিশে জামায়াতের ৪ কর্মী বহিষ্কার

বাজেট পাসে সংসদের ভূমিকা রাবার স্ট্যাম্প: জামায়াতের এমপি নাজিবুর

এক-এগারোর সময়ে তারেক রহমানের ওপর নির্যাতনের ঘটনার বিচারের দাবি সংসদে

সরকার একদলীয় শাসনের দিকে ধাবিত হচ্ছে: জামায়াত আমির